
সরব সীমান্ত আজ নীরব খবরে
দক্ষিণা হাওয়া আজ উত্তাল অভাবে
পক্ষীরা নীড় হারা আর কত সবরে
কাটে দিন সত্ত্বহীন বেকার স্বভাবে।
নকরি তত্ত্বে গেল ঋষিমনি কবরে
বকরি মাংশ খেয়ে বাঁচে স্বৈর প্রভাবে
মানুষ বেঁচে রয় ঘাস খেয়ে কিভাবে?
অর্চনা ফাঁসিতে আর মূর্ছনা জবরে।
স্ব-স্বার্থে লিপ্ত রাজার রাজ্য ফেঁসে যায়
দানব ছোবলে মানব নিত্য ভিখারি
পাপী মন প্রতিক্ষণ রুপ বদলায়।
অধিকার ছিনিয়ে খুজে নাও প্রসারী
আবেগে বিবেক ঢাকা অন্ধ ইশারায়
দেখিনি সে কত কাল মঙ্গল শিকারি।
ছবি সূত্র: এই ছবিটি বাংলাকথা ডট কম-এ প্রকাশিত আমার এই কবিতাটির সাথে সংযুক্ত ছবিটি।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত সনেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

