ঈদ প্রমোদে মেতেছে গাঁ, আজ এ বেলা,
শুদ্ধ আমোদে জেগেছে সৃষ্টির প্রগতি
কিশোর কিশোরী শিশুক্রোড়ে রঙ্গ মেলা
অনাথের চোখে দেখেনি ধন পর্বতী।
নবাবের আগমনে মুখরিত জেলা
আহ্লাদে মত্ত অভিজন ভত্র্রী নৃপতি
অনাথ পড়ে রয় শূন্য পুরে একেলা
অন্নপীড়া নিয়ে সে ভিখারি জনপ্রতি।
কোরবানি মাংশ দিয়ে চলে মেজবানি
অনাথ মননে ঈদ, গোসত ভিখারি
ঘুরেফিরে অন্ন খোঁজে ঈদে অনাহারী
আড়ালে চলে ধনিক, ভেবে মানহানি।
ধনী যদি না বুঝে কোরবানির মানে
ঈদের দিনেও নিঃস্বরা রবে যে ম্লানে।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




