একলা সবে রঙ্গিন ভবে জন্ম থেকে,
কী লাভ তবে হৃষ্ট ফুলের মালা গেঁথে?
আর কী-বা হবে কু-কর্মতে চক্র এঁকে?
যদি চলেই যেতে হবে, একলা পথে।
মেকীর রাজ্যে অন্ধ কার্যে মৃত্যু ঝলকে,
মুহুর্তেই বিলীন প্রান মুষ্ঠির সাথে,
সিদ্ধি ছেড়ে ঋদ্ধি আজি ভিন্ন পথে ডাকে,
যে পথে নিঃসঙ্গ প্রান, সঙ্গীহীন রথে।
স্থানান্তর স্রষ্টার নজির, মিথ্যার হারে,
পরম্পর খাদক হবে ধন ভক্ষনে,
পাপের পাল্লা ভোগাবে শুধুই পাপীরে।
বানোয়াট স্বপ্ন সুখ পূর্ণ মিথ্যা ম্লানে,
ক্ষমা কর প্রভু, এই নগন্য বান্দারে,
মৃত্যু চির সত্য জীবনের অবসানে।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




