somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি কী শুনতে পাও বাবা?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরণীর বুকে চোখ মেলে
তোমাকে প্রথম দেখিনি আমি
দেখেছি আলো
তারপর দেখেছি প্লাবন
প্লাবনের বুকেই ছিলো জন্ম আমার।
তারপর আকাশ বাতাস
বুনোহাঁস পাতিহাঁস আরো কত ইতিহাস!
শুধু দেখার বাকি ছিলো তোমায়
তোমার প্রতীক্ষায় ছিলো নিশ্বাস।

তোমাকে প্রথম দেখেনি বলে
আমার প্রথম কান্না তুমি শুনতে পাওনি
আমার প্রথম হাসি তুমি দেখতে পাওনি
আমার প্রথম ডাক তুমি শুনতে পাওনি হে আমার হতভাগা পিতা!
হে আমার বাবা!
তোমাকে দেখার আগে আমি আকাশ দেখেছি
তোমাকে দেখার আগে আমি অনেক ডেকেছি
অতঃপর একদিন মরু তেপান্তরের উষ্ণতা নিয়ে ফিরে এলে তুমি।
হীরার মত চকচকে সাদা চুল
তোমার গালভরা দাড়ি
মাথার উপর বাঁধা ছিলো আরবের পাগড়ি
সেদিন তোমার চোখজুড়ে ছিলো সৌখিনতার চশমা।

এতকাল ধরে আকাশের বুকে লুকায়িত ছিলো যা
বাতাসের ছিলো যত গোপন দরজা
তুমি এসে উন্মোচিত করে দিলে তার সব
তোমার আগমনে ছিলো সব কলরব
বুকের মাঝে পেয়েছি এক মখমল শয্যা
তোমার উষ্ণতার মাঝে পেয়েছি শক্তি ও সাহসের সম্ভার।

তোমার কাঁধে আমি এক নতুন বাজার দেখেছি
ঘরের ভিতরে দেখেছি কত আয়োজন।
শুধু দেখিনি তোমার চোখের সেই সৌখিনতার চশমাটি
কিংবা পরনে কোনো দামী জুতো দেখিনি আর কোনোদিন।

যতদিনে দেশে এলে তুমি
ততদিনে বয়স বেড়ে গেছে আমার
ঘর ছেড়ে চলে যাই শহরে
তারপর হসপিটালে কিছুদিন তোমার পাশে
অতঃপর একদিন সূদুর প্রবাসে পাড়ি।

দুবাই শহরে তোমার শেষ কলটি আমাকে এখনো বিস্মিত করে বাবা !
তুমি কত শত মাইল পাড়ি দিয়ে ঢাকায় এয়ারপোর্টে আমার অপেক্ষায়!
অথচ আমি তখনো বিমানে পা রাখিনি।
সেদিন প্রথম দেখেছিলাম তোমার রক্তচক্ষুর আড়ালে লুকায়িত মোমবাতির গলিত স্রোত!

এবার যখন দেশে গেলাম
এয়ারপোর্টে আর কেউ আসেনি
এতরাতে কেউ আমার কলটি রিসিভও করেনি বাবা।

বাড়িতে গিয়ে আরেকটি নতুন বাড়ি দেখতে পেলাম।
যে বাড়ীটি এখন শুধুই তোমার দখলে।
ভেতরে আলো কী অন্ধকার তাও দেখিনি আর ,
মাটির কাছে প্রশ্ন করেছি বারবার
তুমি কী শুনতে পেয়েছো নীরব কোনো চিৎকার?

এখন হিমালয়ের দখলে চলে গেছে আমার সমস্ত বুক
যার শীতল ধোঁয়ার কাছে পরাজিত হয় অগ্নিগিরি
দু-চোখ বেয়ে উড়ে যায় বরফের ধোঁয়া
ঠান্ডায় কেঁপে ওঠে পা
এলোমেলো পথচলা
তোমার বুকের সেই উষ্ণতা আর ফিরে পাই না
জানিনা এত সাহস ও শক্তি কোথায় হারিয়ে গেছে সব!

তুমি কী পারোনা সেই উষ্ণতা ফিরিয়ে দিতে আবার?
তুমি কী পারোনা আবারো এয়ারপোর্টে এসে আমার অপেক্ষায় থাকতে বাবা!

হয়তো আমার এতো কষ্ট হতো না কোনদিন
যদি তোমার ছষট্টি বছর জীবনে
মাত্র ছষট্টি মাস আমি তোমাকে কাছে পেতাম!

আমি আজও আকাশ দেখি
আজও তোমায় ডাকি
যেভাবে ডেকেছিলাম ঠিক জন্মের পর।
তুমি কী শুনতে পাও বাবা?

তবে কেন মাটিতেও তোমার কোনো শব্দ নেই
বাতাসে বা পানিতে কোথাও নেই, তুমি নেই
আকাশের বুকেও নেই কোনো সংবাদ!

সবাই নীরব
তুমিও নীরব

তোমার প্রতীক্ষায় নীরবেই কেটে যায় কত অষ্টপ্রহর
তুমিহীন আমার পৃথিবী এক নষ্ট শহর!

০২-০২-২০১৯
হাফেজ আহমেদ
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×