
বিষাক্ত এক তটিনীর তীরে
শত জনের কথার ভীড়ে
সন্ধ্যে হলে তরী ভাসে
হরেক রকম পাখি আসে,
তীব্র ঝাঝালো গন্ধে
সব পাখি ওড়ে পালায় ,
মাতালতা থাকে রন্ধ্রে ।
শশী আসে মেঘের ভেলায়
আলো সাজে ছন্দে ।
হঠাৎ ভয়ানক ক্রন্দনে ,
সব বাতি হারিয়ে যায়
ভয় তবু তাড়া জাগায় ,
কি সেই রহস্য !
যা আজও হয়নি জানা
মাঝরাতে কিসের এত আনাগোনা
জোছনায়ও যাকে হয়নি দেখা
সে কি কেবলি আড়ালে আসে ?
ক্ষনে ক্ষনে আচমকা হাসে ,
পাহাড়া বসেছেে সারা পাড়া জুড়ে
আতঙ্কে সারা গা যাচ্ছে পুড়ে ,
তবে কি সেই হবে
যাকে দেখেছি শেষ কবে ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



