somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝুড়ি ভরা জল

১৫ ই অক্টোবর, ২০০৬ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার পূর্ব কেন্টাকির পাহাড়ি এলাকায় ছোট্ট নাতিকে নিয়ে বাস করতেন এক মুসলিম বৃদ্ধ। প্রতিদিন ভোরে বৃদ্ধের প্রথম কাজ ছিল কোরান পড়া। নাতির ইচ্ছা, সেও তার দাদুর মতো হবে। সব কাজেই তাই দাদুকে অনুসরণ করতো সে ।

একদিন ছেলেটা দাদুকে বলছে, "দাদু, আমি তোমার মতো কোরান পড়ার চেষ্টা করি কিন্তু কিছুই বুঝিনা। যেটুকু বুঝি সেটাও একটু পরে ভুলে যাই। কোরান পড়ে তাহলে কি লাভ, দাদু?" চুলায় কয়লা দিচ্ছিলেন বৃদ্ধ। কয়লার খালি ঝুড়িটা নাতিকে দিয়ে বললেন, "এটা নিয়ে যাও। নদী থেকে এক ঝুড়ি পানি নিয়ে আসো।"

পানি আনতে চলে গেলে ছেলেটি। কিন্তু পানি নিয়ে বাড়ি পেঁৗছানোর আগেই পড়ে গেলো সবটুকু পানি। দাদু হেসে বললেন, "আরো জোড়ে দৌঁড়াতে হবে। আবার যাও।" ছেলেটা আগের চেয়ে জোড়ে দেঁৗড়ালো কিন্তু এবারও সুবিধা করতে পারলোনা। হাপাতে হাপাতে বললো, "ঝুড়িতে পানি আনা অসম্ভব।" একটা বালতি আনতে যাচ্ছিল সে। দাদু বললেন "আমিতো বালতির পানি চাইনি, আমার দরকার ঝুড়ি ভরা জল। তুমি ঠিক মতো চেষ্টা করছোনা মনে হয়।" আবার রওনা হলো নাতি।

ছেলেটা কিন্তু জেনে গেছে কোনভাবেই ঝুড়িতে পানি নেয়া সম্ভব না। সে দাদুকে দেখাতে চাচ্ছিল, প্রাণপণ চেষ্টা করলেও লাভ নেই। বাড়ি পর্যন্ত আসার আগেই পানি সব পড়ে যায়। আবারও নদীতে ঝুড়ি ডুবিয়ে পানি ভর্তি করলো ছেলেটি। এরপর জোরসে দৌড়। দাদুর কাছে পেঁৗছতে পেঁৗছতেই যথারীতি ঝুড়ি ফাঁকা।

হাপাতে হাপাতে ছেলেটা বললো, "দেখছো দাদু, কোন লাভ নেই।"
"তোমার তাই মনে হচ্ছে?" দাদু বললেন। "ঝুড়িটা দেখো।"
ঝুড়ির দিকে তাকিয়ে প্রথমবারের মতো ছেলেটা টের পেলো ঝুড়িটা অন্যরকম লাগছে। কয়লার সব ময়লা, কালো ধুয়ে মুছে ঝুড়িটা ভেতরে বাহিরে ঝকঝক করছে।

"তুমি যখন কোরান পড়ো এটাই ঘটে।" বললেন দাদু। "হয়তো সবকিছু বুঝতে পারছোনা বা মনেও থাকছেনা। কিন্তু একবার যখন পড়া শুরু করেছো, ভেতর আর বাহিরটা দারুণ বদলে যাচ্ছে তোমার।"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×