somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতৃপ্ত স্মৃতি!! আমার থমকে দাঁড়ানো!!!

২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেইল এর ড্রাফট ফোল্ডারে থাকা পুরনো ছবি গুলো হঠাত করে চোখে পরে যাওয়ার পর থেকে খুব দেখতে ইচ্ছে করছিলো তোমাকে। আল্লাহ আমার ইচ্ছেটা এভাবে পুরন করবে বুঝতে পারিনি!! এত দিন পরে তোমার সাথে এভাবে দেখা হবে ভাবিনি!!!
সেদিন তোমাদের ক্যাম্পাসে যাওয়ার পর থেকেই অদ্ভুত লাগছিল আমার। পুরনো জায়গাগুলো, সেই ফুটপাত, সেই ক্যান্টিন, সেই চায়ের দোকান। কেমন যেন হারিয়ে গিয়েছিলাম আমি। এমন কি আমি যে দোকান টা থেকে সিগারেট কিনতাম সেই দোকানদারও আমাকে দেখে বলল- “অনেক দিন পর দেখলাম আপনাকে মামা!!
শুধু তুমি কিছু বললে না।
আমার গায়ে সেই দুই বছর আগের চাদর টাই ছিল। দেখেছ??? আমার মুখে এখনো আগের মতই খোঁচা দাড়ি, যা দেখে তুমি খুব রাগ করতে। আমার হাতে সিগারেট দেখেও তুমি কিছু বললে না, অথচ দু-বছর আগে হলে তুমি ঠিক আমার হাত তোমার মাথায় নিয়ে সিগারেট খেতে নিষেধ করতে! !
আগের মত সাদা পাঞ্জাবি পরে ছিলাম আমি, খেয়াল করেছ??? আমি খুব বেশি সাদা কাপড় পরি বলে তুমি রাগ করতে, আর বলতে-“ সাদা খুব তাড়াতাড়ি ময়লা হয়, আমি বার বার ধুয়ে দিতে পারব না!!” আমার সাদা পছন্দ বলে তুমি কিছু সাদা ড্রেস কিনেছিলে, ওগুলো কি এখনো আছে??
আমি আগের মতই এখনো রিম-লেস চশমা পরি। আমি বার বার ভাঙতাম বলে তুমি আমাকে লোহার চশমা কিনে দিতে চেয়েছিলে মনে আছে?? এখন কিন্তু আমি আর চশমা ভাঙ্গি না।
তোমার প্রিয় গান- “আমারও পরানো যাহা চায়” ।... এখন ও কি শোনো তুমি? তুমি যখন শুনতে, মোবাইলে হেডফোন লাগিয়ে একপাশ আমার কানে গুঁজে দিতে। খুব মনে পরে যখন আমি এই গান টা শুনি।
আমার রাত জাগার অভ্যাস টা এখনো আছে জানো? অনেক রাতে তোমার বিড়াল বা ইঁদুরের শব্দে ঘুম ভেঙ্গে গেলে ভয় পেয়ে আমাকে ফোন দিয়ে খুঁজে দেখতে বলতে কিছু আছে কিনা রুমে। তোমার সাথে থাকতে বলতে, বলতে আমি ঘুমাচ্ছি না কেন? আমি বলতাম- আমি ঘুমালে তুমি যখন ভয় পাবে তখন পাহারা দিবে কে? তুমি কি এখন অনেক সাহসী হয়ে গেছো?? আর ভয় পাও না মনে হয়, তাই না???
তোমার কখনো বড় কোন দাবি ছিল না আমার কাছে, না খাওয়া, না কিছু কিনে দেওয়া। শুধু দাবী ছিল একটু দেখা করার। একটু বেশি সময় থাকার। তোমার সেই আবদার মাখা কণ্ঠ এখনো আমার কানে বাজে।
একবার ঈদ এ তুমি একটা ড্রেস পছন্দ করে দিতে বলেছিলে, আমি সময় বের করতে পারিনি বলে, তুমি আর ড্রেসই কিনলে না!!!
মনে আছে একদিন আমি রাগ করে তোমাকে- “তুই” বলেছিলাম বলে তুমি খুব অভিমান করে ছিলে?? কাঁদো কাঁদো গলায় বলে ছিলে- আর যেন এমন না বলি। তুমি কোন কারনে আমাকে ধমক দিয়ে, শাসনের কণ্ঠে কথা বলে নিজে নিজেই হেসে দিতে। কথা গুলো মনে করে এখনো আমি একা একা হাসি।
সব কিছু ঠিক ছিল, তখন পর্যন্ত- যতক্ষণ পর্যন্ত আমি আমার চোখে না দেখেছিলাম। সব কিছু আগের মতই আছে। তুমিও আগের মতই আছো। শার্টের এক পাশ ধরে টানা, পাশে দাঁড়ানোর সময় একটা আঙ্গুল ধরে থাকা, শুধু দু-বছর আগের মত শার্ট টা আর আঙ্গুল টা আমার ছিল না!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×