somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

If Anything Can Go Wrong, It Will

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"If anything can go wrong, it will." - কথাটি মারফি'স 'ল' এর মধ্যে অন্যতম এবং আমার অতি প্রিয় একটি লাইন।
প্রিয় হবার পিছনে অবশ্য আমার বাস্তব জীবনে এই 'নিয়ম' এর ব্যাপক প্রতিফলন দায়ী।

শুধু আমিই না, আমার মত 'এয়ারক্রাফট মেইন্টেনেন্স' বা বিমানের সাথে জড়িত সকল ব্যক্তির মাথায় এটা সব সময় ঘুরপাক খেতে বাধ্য।

বিষয় টা এমন- আজ বৃষ্টি হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি, এবং আপনি ছাতা ছাড়াই বাইরে বের হলেন। দুর্ভাগ্যজনক ভাবে একটু পরেই বৃষ্টি আপনাকে ভিজিয়ে দিয়ে গেল!

১৯৯১ সালের ইংল্যান্ডের ন্যশনাল ক্যারিয়ারের এয়ারবাস এ-৩১০ এর ১৭ বছরের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার 'সোবারস' ভদ্রলোক ককপিটের বাইরের ডান পাশে তাড়াহুড়ার কারনে একটি পুরানো 'টেপ' না উঠিয়ে এটার এর উপর দিয়েই আরেকটি 'টেপ' লাগিয়ে দিয়েছিলেন। এই টেপ 'স্কচ টেপ' এর মতই তবে একটু পুরু আর সাইজে বড়। যাইহোক, বিমান টি আকাশে ওঠার পরে, যখন তিনি কাজ থেকে ফ্রি হলে, তার মনে ক্ষীণ আশঙ্কা জেগেছিলো, বাতাসের তীব্রতায় পুরানো টেপ টি নরম হয়ে নতুন টেপ সহ উঠে যেতে পারে। তবে সামন্য একটি টেপ উঠে গেলেও তেমন কোন ক্ষতির কারন হবে না ভেবে ডিউটি শেষ করে এয়ারপোর্ট এ তার কেবিনে বিয়ারের বোতল খুলে বসেছিলেন।
এবং একটু পরেই কন্টোল টাওয়ার থেকে 'রেসকিউ টিম' কে আকাশে পাঠানোর নির্দেশ দেয়া হচ্ছিল কারন ৩৫ মিনিট আগে টেক অফ করা এ-৩১০ বিমানটি একটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়ে পড়েছে। ইঞ্জিনিয়ার সোবারস বিয়ারের বোতল ফেলে ছুটলেন কন্ট্রোল টাওয়ারের দিকে। 'রেসকিউ টিম' ওই বিমানটির ১৯৩ জন যাত্রী এবং ১৯ জন ফ্লাইট ক্রু এর কাউকেই জীবিত উদ্ধার করতে পারে নি!!

পরবর্তীতে ইনভেস্টিগেশন রিপোর্ট এসেছিলো- ককপিটের বাইরে ডান পাশে লাগানো টেপ টি ছুটে গিয়ে, ডান পাশের ইঞ্জিনের এয়ার-ইনটেক/প্রোপেল এ আঘাত করে ইঞ্জিনের ভিতরে কম্বাস্টন চেম্বারে অতিরিক্ত আগুন ধরে যায় এবং পুরো ইঞ্জিনেই আগুন ধরিয়ে ফেলে!! ফলাফল- ভুউউউউমমমম!!!

ইঞ্জিনিয়ার সোবারস তার বিগত ১৭ বছরের কর্ম জীবনের বিচক্ষন সুনামের জন্য এই মামলা থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু তিনি আর তার কর্ম-জীবনে ফিরে যাননি!!!

মারফি'স ল এর এমন উদাহরন দেয়া যাবে কয়েক হাজার!

ফাইনাল এক্সাম এর একটি একটি করে সাবজেক্ট শেষ হচ্ছে, ততই ঘনিয়ে আসছে প্রফেশনাল দায়িত্ব গ্রহনের দিন। পুরো পুরি দায়িত্ব না থাকলেও, বিমানের অধিকাংশ মেইন্ট্যানান্সের কাজ আমাদের মত 'ট্রেইনি' রাই করে থাকে!
মাথার মধ্যে 'সোবারসের' ঘটনার মত আরো অনেক ঘটনা মাথায় মধ্যে ঘুরপাক খাচ্ছে! শত চেষ্টা করেও বিদায় করা যাচ্ছে না এ গুলো!!

সত্যি বলতে আমি ভয় পাচ্ছি!!!
ছোট বেলায় গ্রামের অন্ধকার রাস্তায় ভূতের ভয় না পেয়ে হেটে বেড়ানো, ৫ বছরে গোখরা সাপের কামড় খেয়ে বেঁচে যাওয়া ছেলেটি আজ বিমানবন্দর এর "৮ নাম্বার" গেট দিয়ে ঢুকে ৩,২০০ মিটারের স্বপ্নের রানওয়ে তে দাঁড়াতে ভয় পাচ্ছে!!!
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×