somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা নিয়ে আরো কিছু কথাঃ "বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে।"

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধ আমাদের জীবদ্দশায় দেখা শ্রেষ্ঠ ঘটনা। মুক্তিযুদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তাদের ঋন কোনকালেও শোধ হবার নয়। এখন আসুন দেখি তাদের ঋন কিভাবে শোধ করা হচ্ছে। অনেক ঘটনাই আছে, সর্বশেষ একটা হলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে।
"বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পাটোয়ারী। বাবা বীরশ্রেষ্ঠ হলেও নিজে যেন হেরে যাচ্ছেন জীবনযুদ্ধে। দারিদ্র্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী ও একমাত্র শিশুকন্যাকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন শওকত। কখনো করাত কলে গাছ টেনে কখনো বা চায়ের দোকানের পানি টেনে জীবিকা নির্বাহ করছেন তিনি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাগপাচড়া গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তাঁর দুই ছেলে তিন মেয়ের মধ্যে বড় ছেলে মো. বাহার প্রায় ১৪ বছর আগে মারা যান। তিন মেয়ে বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে বসবাস করছেন। ছোট ছেলে শওকত। স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যখন শহীদ হন, তখন শওকতের বয়স দুই বছর। বর্তমানে ৪০ বছর বয়সী শওকত তাঁর বাবার ভিটেতেই আছেন। স্ত্রী রাবেয়া আক্তার (৩০) ও মেয়ে বৃষ্টিকে (৭) নিয়ে শওকতের সংসার। শওকত জানান, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে কোনো রকমে সংসার চালান। তিনি বলেন, ‘বাবা বীরদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন—সেই গর্বে সব দুঃখ, কষ্ট ভুলে থাকি।’ অর্থকষ্টের কারণে মংলা বন্দরে গিয়ে বাবার সমাধিটিও দেখার সৌভাগ্য হয়নি বলেই কেঁদে ফেলেন শওকত।
শওকতের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘এ ঈদেও নিজেরা কোরবানি দিতে পারিনি। পাড়ার লোকজন যখন দুই-তিন টুকরা গোসত হাতে করে দিয়ে যান তখন কষ্টে বুক ফেটে যায়।’ তিনি অভিযোগ করেন, সরকারি সাহায্যও সেভাবে তাঁদের কাছে পৌঁছে না।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর ও গ্রন্থাগারের সভাপতি আতাউর রহমান (৭৬) প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর সহায়তায় শওকত কোনো রকমে বেঁচে আছে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবদুর রহমান বলেন, শওকতকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।"--দৈনিক প্রথম আলো

কানাডাতে আছেন কিছু আদি বাসি যাদেরকে বলা হয় এ্যাব-অরিজিনাল। মূলত এদের দেশটাই পরবর্তিকালে ব্রিটিশ ও ফ্রেন্চরা জবর দখল করে ভাগাভাগি করে নেয় এবং আজ পর্যন্ত তারাই দেশটার হর্তা কর্তা বিধাতা। এরা আন্তরিকভাবে কখনোই চায় না ঐ আদিবাসিরা মানুষের মত মানুষ হয়ে, শিক্ষা দিক্ষায় বড় হয়ে উঠুক। তাহলে হয়তো একদিন ওদের দেশ ওরা বুঝে নিতে চাইবে, কে জানে! আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি, সারাদিন নেশা করে, ড্রাগ নিয়ে বুদ হয়ে থাকে, স্কুলে যায় কিনা সন্দেহ উচ্চ শিক্ষাতো দুরের কথা। ঠিক তেমনী আমেরিকাতেও ওদের সাথে সাথে আরো দুটো অনগ্রসরমান শ্রেনী আছে যাদের মধ্যে কালোদের একটা গ্রুপ আছে যারা ঠিক একইভাবে ড্রাগ নিয়ে পরে থাকে, অল্প বয়সেই স্কুল ড্রপ আউট হয়ে অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে যায়। সরকার মূখে যাই বলুক ওদেরকে এগিয়ে আনার জন্য যতটুকু করা দরকার ছিল তা করছে না। কিন্তু ওদেরকে সরকারী বেসিক কিছু সুযোগ সুবিধা দিয়ে আরো পংগু করে রাখা হচ্ছে, অল্প দিয়ে অনেক কিছু বন্চিত করা হচ্ছে। অর্থাৎ গোড়া কেটে পানি ঢালা হচ্ছে।

বাংলাদেশেও ব্যাপারটা অনেকটা সেরকম। কোটা কাদেরকে দেয়া হয়? ভৌগলিক বা অন্য কোন কারনে সমাজের অনগ্রসরমান শ্রেনীকে যাতে তারা দেশের বা সমাজের অন্যদের সম পর্যায়ে আসতে পারে। কারন সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার। এই সমান অধিকার সকলের জন্য নিশ্চিত করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হয় আর সেজন্যই এ কোটা পদ্ধতির প্রচলন। এখন আসুন দেখি কারা এবং কি কারনে তারা অনগ্রসরমান? প্রথমত উপজাতি কিংবা বিশেষ কোন জেলার বাসিন্দা যারা ভৌগলিক কারনে, রিমোট অন্চলে বসবাস করার কারনে, হানাহানি, গৃহযুদ্ধের কারনে, ভাষাগত কারনে সমাজের অন্য অন্চলের মানুষদের মত সমান সরকারী সুযোগ সুবিধা পায় নি, শিক্ষা দিক্ষার বিস্তার লাভ করতে পারে নি। দ্বিতীয়তঃ শারীরিক প্রতিবন্ধি বা ফিজিক্যালি ডিজএ্যবল যারা, তৃতীয়ত দেশের নারী সমাজ যারা এখনও উচ্চ শিক্ষার জন্য অনেক প্রতিবন্ধকতার শিকার হন, চতুর্থতঃ মুক্তিযোদ্ধারা যারা সরাসরি যুদ্ধে অংশ নেবার কারনে বছর নষ্ট হয়েছে কিংবা আহত হয়েছেন, কিংবা বিশেষ অবদান রেখেছেন ইত্যাদি। আগেই বলেছি কোটা দেয়া মানে বিশেষ সুবিধা দেয়া কারন সংবিধানের সবার সমান মৌলিক অধিকার নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন হচ্ছে দিন যত যাবে ততই কি এই 'কোটা বা বিশেষ সুবিধা' দেবার প্রয়োজনীয়তাটা কমে আসবে নাকি বাড়তে থাকবে? এটাতো দিনে দিনে কমে আসার কথা যদি রাষ্ট্র তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে থাকে। চল্লিশ বছর আগে যে এলাকা রিমোর্ট ছিল, যেখানে কোন স্কুল ছিল না, এখনতো সেরকম অনেক জায়গায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। চল্লিশ বছর আগে নারীরা যতটুকু শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল তার থেকে এখন তারা অনেক অগ্রসরমান। চল্লিশ বছর আগে যে সকল মুক্তিযুদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন তাদের মধ্যে যারা বেচে আছেন তারাতো সবাই রিটায়ার জীবন যাপন করছেন। তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল ডিসএ্যাবল ব্যাক্তিগন ছাড়া বাকি সব কোটাই কমে আসার কথা। যদি উপরোক্ত ঘটনাগুলো না ঘটে থাকে অর্থৎ বৈষম্যগুলো না কমে থাকে তাহলেতো রাষ্ট্রই দায়ী।

এবার আসি, মুক্তিযুদ্ধার সন্তান, নাতি নাতনিদের কথায়। আমরা যদি তাদের জন্যও কোটা ব্যবস্হা চালু রাখি তাহলেতো তাদেরকে এক কথায় পংগু করে দেয়া হচ্ছে। তাদেরকে পড়াশুনা না করে গড্ডালিকায় গা ভাসিয়ে দেবার প্রেরণা দেয়া হচ্ছে। কারন তারা জানে যে, পড়াশুনা না করলেও, কিংবা কোন রকমে বিএ, এমএ পাশ করলেই নানা, দাদার কারনে সরকারী চাকুরী পেয়েই যাবে। সবচেয়ে ভয়ংকর যেটা সেটা হলো, এ লেখার গোড়ার দিকে যে উদাহরনটা দেয়া হয়েছে সেটা খেয়াল করে দেখুন একজন বীর শ্রেষ্ঠর সন্তান চায়ের দোকানের কর্মচারি। কারন তিনি লেখাপড়া করার সুযোগই হয়তো পান নি। তাহলে কি সরকারের উচিত নয় যে কোটার কথা চিন্তা না করে প্রথমেই যেটা করা দরকার সেটা হলো মুক্তিযুদ্ধার প্রজন্মকে ছোটবেলা থেকেই যাতে সঠিক শিক্ষা দীক্ষায় গড়ে তোলা যায় সেদিকে নজর দেয়া? তাহলেতো আর তাদের মেধার প্রতিযোগীতায় পিছিয়ে পড়তে হয় না, না খেয়ে কষ্ট করতে হয় না, স্কুল ড্রপ আউট হয়ে জীবনের শুরুতেই সংসারের ঘানি টানতে হয় না।

তারপরও যদি কোন মুক্তিযুদ্ধা পরিবার, কিংবা উপজাতি পরিবার যদি কষ্টে থাকেন তাদেরকে সরকার বিশেষ এককালীন কিংবা মাসিক, বাৎসরিক আর্থিক সহযোগীতা করতে পারেন, চিকিৎসার ব্যবস্হা করতে পারেন, মন্ত্রী, দলীয় চাকর বাকরদের বদলে তাদেরকে গুলশান, বনানী, উত্তরা, পুর্বাচলে সরকারী প্লট, ফ্লাট দিতে পারেন, এমনকি যেসব ক্ষেত্রে সর্বোচ্চ মেধার দরকার হয় না, ক্যাডার সার্ভিস বাদে অন্য কোথাও চাকুরীর ব্যবস্হা করতে পারেন।

সেটা না করে সরকারী ক্যাডার সার্ভিসে দলীয় বিবেচনায় কোটার নামে জোর করে নিয়োগ দিলে আপাত দৃষ্টিতে কয়েকটা ঘটনা ঘটে। একঃ দেশের সাথে চরম গাদ্দারী করা হয়। কেননা কম যোগ্যতা সম্পন্ন, কম মেধা সম্পন্ন কাউকে নিয়োগ দিলে যখন কোন দেশের সাথে কুটনৈতিক যুদ্ধ কিংবা পররাষ্ট্র বিষয়ক দরকষাকষি হয় সেখানে আমাদের পরাজিত হয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেয়া হয়, যার নজির আমরা ইতিমধ্যেই দেখেছি, দুইঃ আভ্যন্তরিন উন্নয়নের ক্ষেত্রেও সঠিক ও ইনটেলেকচুয়াল ডিশিসন মেকিং এর অভাবেও আমরা ক্রমাগত পিছিয়ে পড়তে বাধ্য। তিনঃ ডিসক্রিমিনেশন যেটা সংবিধানের সকলের সমান অধিকারের পরিপন্হিও বটে।
তাহলে দেখা যাচ্ছে বাস্তব দৃষ্টিতে বিভিন্ন ক্ষেত্রে কোটা পদ্ধতি ক্রমেই কমে আসার কথা, তা না করে কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বাড়ানো হয়েছে যেটা শুধু অবাস্তবই নয় সংবিধানের সাথে সাংঘর্ষিকও বটে। ত্রিশ পার্সেন্ট, চল্লিশ পার্সেন্ট কোটা দেবার পরিস্কার উদ্দেশ্যই হলো মুক্তিযুদ্ধা পরিবারকে সহায়তাতো নয়ই, সম্পুর্ণ অসৎ উদ্দেশ্যে দলীয় তপ্লিবাহকদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপুর্ন পদে বসিয়ে বংশংবদ দলীয় ও পরিবারকেন্দ্রিক শাষন ব্যবস্হা বহাল রাখা।

বংগবন্ধুর মৃত্যুর পর থেকে এমনিতেই রাজনীতিতে গায়ের জোরে, সন্ত্রাসী কায়দায় ভালো মানুষ, মেধাবি মানুষদেরকে ঝেটিয়ে পিটিয়ে তাড়িয়ে দেয়া হয়েছে পরিনতিতে অযোগ্য, রাবিশ খবিশরা হচ্ছেন মন্ত্রী, মেয়র, চেয়ারম্যান, তার উপর এই সব রাবিশদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে চালাবেন তারাও যদি অযোগ্য হন, অদক্ষ হন, তাহলে আখেরে কে লাভবান হবে, দেশ ও দশের নাকি প্রতিবেশী কোন রাষ্ট্রের? মাঝে মাঝে মনে হয়, দেশটা চলে কার নির্দেশে, আমাদের নিজেদের নাকি পৃথিবীর অন্য কোন গ্রহ কিংবা দেশের পরামর্শে? নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে যারা স্বাধিনতার রক্তিম সু্র্যটা ছিনিয়ে এনেছিল তারা কি এজন্যই আত্নত্যাগ করেছিলেন?

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×