somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের কিছু বিনুদুনমুলক সৌন্দর্য্যঃ

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুস্বাস্হ্যই সকল সুখের মূল। আর নির্মল, সুস্বাদু, উপাদেয় বিনুদুন হলো সুস্বাস্হ্যের জন্য বড়ই সৌন্দর্য্য। আজকের কিছু বিনুদুনমুলক সৌন্দর্য্যঃ

১) প্রধানমন্ত্রী বলেন, ‘হল-মার্কের সৃষ্টি হাওয়া ভবন থেকে। এ অন্যায় দীর্ঘদিন ধরে চলে আসছিল। আমরাই ধরেছি।'
২)শেখ হাসিনা বলেন, 'আন্তর্জাতিক অপরাধ আদালত রায় দিয়েছেন। সেখানে গোলাম আযমকে অভিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছেন, এতে আমরা সন্তুষ্ট হয়েছি। সাজা কী হবে, তা আদালতের বিষয়।’
আর হাইব্রিড নেতা মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গণমাধ্যমে গোলাম আযমের মামলার রায় নিয়ে আমার বক্তব্য একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।’ ‘গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট। প্রকৃতপক্ষে আমি বলেছি, রায়ে গোলাম আযম ও জামায়াতে ইসলামীকে তাদের অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে, জামায়াত নেতার অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য। এতে আমরা সন্তুষ্ট। কিন্তু তাঁকে যে সাজা দেওয়া হয়েছে, তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’
৩) প্রধানমন্ত্রী বলেন, ‘মানি লন্ডারিং কারা করেছে, আমার বলা লাগে না। বিদেশে প্রমাণিত হয়েছে। সিঙ্গাপুরের আদালত রায় দিয়েছেন। বিদেশে পাচারকৃত টাকা আমরাই ফেরত এনেছি।’

৪)আজ মঙ্গলবার রাজনৈতিক নেতাদের সম্মানে এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতা থেকে বিদায় নিলে মানুষ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। আগামী দিনে ১৮-দলীয় জোট ক্ষমতায় এলে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলা হবে।

৫)ঠিকাদারদের সূত্রে জানা গেছে, ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি মাহমুদুর রহমান ওরফে জনি এবং রাজীব আহমেদের অনুসারী ছাত্রলীগের কর্মীরা রোববার রাত ১২টার দিকে শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞানাগার ভবনে গিয়ে চাঁদা দাবি করেন। তাঁরা ওই স্থানে দায়িত্বরত শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা শ্রমিকদের লাঠি ও রড দিয়ে পেটানো শুরু করেন।
ঠিকাদার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনগুলোর কাছ থেকে তাঁরা আগে থেকেই চাঁদা নিচ্ছিলেন। কিন্তু ঈদ সামনে রেখে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। ঠিকাদারেরা তা দিতে রাজি হননি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, যাঁরা চাঁদা চেয়েছেন তাঁরা ছাত্রলীগের কর্মী কি না, তা কেউ নিশ্চিত করে বলেননি। তবে কিছু যুবক রোববার রাতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে চাঁদা দাবি করেছেন—এ অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সীমানাপ্রাচীর না থাকায় যে কেউ এখানে প্রবেশ করতে পারে।
ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। তাঁরা সরকারকে বিব্রত করতে ছাত্রলীগের নাম নিয়ে ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবি করছেন। কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে ঠিকাদারদের বলা হয়েছে, কেউ ছাত্রলীগের নাম নিয়ে চাঁদা চাইলে তাঁদের পুলিশের হাতে তুলে দেবেন।
ঈদ চাঁদা: ঠিকাদার ও ছাত্রলীগের একটি অংশের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাসের প্রথম দিন থেকেই ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে নির্মীয়মাণ চারটি ভবনের ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করেন। জানা গেছে, ছাত্রলীগের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর ৮০ কোটি টাকার নির্মাণকাজের ২ শতাংশ চাঁদা হিসেবে দাবি করে। কিন্তু ঠিকাদারেরা এর আগে ছাত্রলীগের কর্মীদের চাঁদা দিয়েছেন উল্লেখ করে আর চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
৬)আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গাজীপুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর হেরে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছে দুর্ভেদ্য দুর্গ বলে কিছু নেই। জনগণ যেকোনো দুর্গই ভেঙে দিতে পারে, যদি তারা আস্থা হারিয়ে ফেলে।’
৭) বিসিএসে সর্বসাকুল্যে আনুমানিক ১লাখ লোকের জন্য কোটায় নিয়োগ ৫৫ ভাগ, বাকী ৪৫ ভাগ হলো দেশের ১৫ কোটি ৯৯ লাখ মানুষের জন্য।
চলবে............
বিনুদুন সুত্রঃ প্রথম আলো, আমাদের সময় ডট কম

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×