বরাবরই কট্টর ও খাটি সততা বজায় রাখা মানুষগুলোকে দেখলেই শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে আসে। সে রকমই একজন সৎ মানুষের গল্প। ১৯৯০ সালের সম্ভবত মে মাসের কথা। স্হানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের প্রশিক্ষন কর্মশালা চলছে শেরে বাংলা নগরের এলজিআরডি মিলনায়তনে। স্হানীয় সরকার মন্ত্রী নাজিউর রহমান মন্জু উদ্বোধন করলেন। আশে পাশের সবার সাথে পরিচয় পর্বের সময় শুরু হলো গল্প গুজব। আমার পাশেই একজন কাঁচা পাকা চুল, কিছুটা জীর্ণশীর্ন মুখাবয়ব, হালকা পাতলা গড়নের এক ভদ্রলোক। নওগার 'মান্দা' উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমাদের কার নির্বাচনে কত টাকা খরচ হয়েছে গল্প শুনে তিনি বললেন তার নিজের কোন টাকা পয়সাতো খরচ হয়ই নি, বরং তার পকেটে উল্টো চল্লিশ হাজার টাকা জমা পড়েছে। অর্থাৎ মান্দা উপজেলার জনগন চাঁদা তুলে তার নির্বাচনি খরচ জুগিয়েছেন এবং সব খরচের পর আরো টাকা বেচে গিয়েছে। সেই থেকে পরিচয় এবং ভাল লাগা। নাম তার 'ইমাজ উদ্দিন প্রামানিক', সম্ভবত এ বার দিয়ে সাত বার নির্বাচিত এমপি হলেন। মাঝে একবার উপজেলা চেয়ারম্যান(১৯৯০)। এবারকার গঠিত সংসদের কোন মুল্য না থাকলেও, একজন ইমাজউদ্দীন প্রামানিককে পাট ও বস্ত্র মন্ত্রী করাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ দিতেই হয়। ভাবতে ভাল লাগছে যে, গতবারও আমার সাথে থাকা উপজেলা চেয়ারম্যান আহাদ আলী সরকার ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন, এবার হলেন একজন পোড় খাওয়া, মাটি কামড়ে পরে থাকা যাকে বলে সত্যিকার তৃণমুলের নেতা, সততার আলোকে উজ্জল, প্রিয় মানুষ ইমাজ উদ্দীন প্রামনিক। অভিনন্দন আপনাকে। আশা করি সেই সততা আজ এত দীর্ঘ ২৩ বছর পরও ধরে রেখেছেন। সদুর কানাডা থেকে আপনার মংগল ও দীর্ঘজীবন কামনা করি, ইমাজ ভাই।
সেই থেকে পরিচয় এবং ভাল লাগা। নাম তার 'ইমাজ উদ্দিন প্রামানিক', সম্ভবত এ বার দিয়ে সাত বার নির্বাচিত এমপি হলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।