somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে যে নতুন সরকার গঠিত হয়েছে, তাকে বেআইনি (ইললিগ্যাল) বলা যাবে না, আবার বৈধও (ল্যাজিটিমেট) নয়।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, দেশে যে নতুন সরকার গঠিত হয়েছে, তাকে বেআইনি (ইললিগ্যাল) বলা যাবে না, আবার বৈধও (ল্যাজিটিমেট) নয়। সবাই যখন ভোট দেবে, তখনই সরকারকে বৈধ বলা যাবে। তাই দেশের দুই জোটের উচিত আলোচনার মাধ্যমে দ্রুত আরেকটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

সুতরাং দেশে একটা বৈধ সরকার গঠন করতে, জনগনের ভোটে একটা নির্বাচিত সরকার গঠন করতে এ মুহুর্তে বিএনপিকেই এগিয়ে আসতে হবে এবং দায়িত্বটাও অনেক বেশী। সে দায়িত্বটা আগামীতে সাফল্যজনকভাবে পালন করতে বিএনপি যে পদক্ষেপগুলো নিতে পারেঃ

১) যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে স্বচ্ছ ও পরিস্কার বক্তব্য প্রদান এবং জামাতের সাথে সম্পর্কচ্ছেদ করতে আঠার দলীয় জোট অবিলম্বে ভেংগে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের ও দেশপ্রেমিক শক্তিকে নিয়ে নুতন জোট গঠন করা।

২) নুতন জোট গঠন করতে প্রথমেই জাতীয় পার্টি ও এরশাদের বিরুদ্ধে স্ববিরোধী কুৎসা ও গালাগালি বন্ধ করতে হবে। কেননা যে কাজগুলো নিজেরা করেছেন, কোন ক্ষেত্রে তাকে ছাড়িয়ে গেছেন, সে একই কাজের জন্য এরশাদকে গালি দেওয়া হিপোক্রেসি। আর একটা কারন হলো, ইউ নেভার নো, কখন আবার তাকে দরকার হয়ে পড়ে!

৩) বদরুদ্দোজা চৌধুরির বিকল্প ধারা, বঙ্গবীর কাদের সিদ্দীকি, আ স ম রব, নুরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, ডক্টর কামাল, মাহামুদুর রহমান মান্না, কর্নেল অলি আহমেদ, চৌধুরী তানভীর সিদ্দীকি, কাজী জাফরদেরকে নিয়ে নুতন জোট করতে হবে।

৪) এই নুতন জোটের একটা মুক্তিযুদ্ধা সংগঠন করতে হবে এবং এর দায়িত্ব দিতে হবে দেশপ্রেমিক নিঃস্বার্থ মুক্তিযুদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে

৫) সিপিবি বাসদ সহ দেশপ্রেমিক গনতান্ত্রিক ও বাম শক্তিসুমহকে জোটবদ্ধ করতে হবে, একই জোটে না হলেও যুগপত আন্দোলনের কমন গ্রাউন্ড খুজে বের করতে হবে, লিয়াজো কমিটি করতে হবে এবং ছোট বড় সকলকে যথাযথ সম্মান প্রদান করে ন্যুনতম কর্মসুচীর ভিত্তিতে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শান্তিপুর্ন আন্দোলন চালিয়ে যেতে হবে।

৬) নিজ দলে গনতান্ত্রিক ভিত্তিতে, কাউন্সিলরদের মতামতে একজন অবিলম্বে মুক্তিযুদ্ধা মহাসচিব নির্বাচন করতে হবে, যেমন তরিকুল ইসলাম কিংবা আব্দুল্লাহ আল নোমানের মত কাউকে।

৭) নিরপেক্ষ দেশপ্রেমিক বুদ্ধিজীবিদের কম্মিনকালেও, ভুলেও ভারতীয় দালাল বলে ইডিয়টিক মন্তব্য করা যাবে না, তাদেরকে বরং দল ও জোটের সমালোচনা করাকে উৎসাহ প্রদান করতে হবে

৮) কোনভাবেই নিরীহ জনগনের জানমাল ক্ষতিগ্রস্হ হয় এরকম কোন কর্মসুচি দেয়া যাবে না, যদি কোন কর্মসুচিতে এধরনের সম্ভাবনা থাকে সেক্ষত্রে নিজদেরকে সামনের সারিতে রেখে, পুরো ঝুকিটা নিজেদের কাধে নিয়ে হলেও সাধারন মানুষকে বাচাতে হবে। তারপরও কোন সাবোটাজ হলে তার তদন্ত করে সে যেই দলের হোক তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্হা করতে হবে অথবা কার্যকর দাবী জানাতে হবে।

৯) পল্টনে দলীয় অফিসের সামনে পাবলিকের রাস্তা আটকে আর জনসভা নয়। নিজদের অতীতের কৃতকর্মের একটা লিষ্ট করতে হবে এবং সেই লিষ্ট
ধরে ধরে বলতে হবে আগামীতে ক্ষমতায় গেলে পুর্বেকার ভুলের পুনারাবৃত্তি হবে না। এবং সেটা কিভাবে হবে না, ভুল শুধরাতে কি পদক্ষেপ নেয়া হবে, স্পেসিফিক ভাবে সেটার বর্ণনা দিতে হবে। আইনকে তার নিজের গতিতে চলতে দিতে কি কি করবেন, কেন এখন সেটা হয় না, অতীতে হয় নাই, সেটার ব্যাখা দিতে হবে।

১০) সংবিধানকে যুগপোযোগী করতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কি ব্যবস্হা নেয়া হবে সেটারও একটা সুস্পষ্ট বক্তব্য দিতে হবে।

১১) নিজ দলের দুর্নীতিবাজদেরকে দলে নিস্ক্রিয় করতে হবে, দুর্ণীতির বিরুদ্ধে সরকারকে সহযোগীতার হাতা বাড়িয়ে দিতে হবে, নিজেদেরকেও সুস্পষ্ট ঘোষনা দিতে হবে ক্ষমতায় গেলে কিভাবে তা বাস্তবায়ন করবেন।








০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×