"আমি ষ্ট্রেইট ষ্ট্রাইক করে বলতে চাইঃ যাঁরা অতিপ্রাকৃতিক বিশ্বাস, আইডিওলজি বা আদর্শ এবং প্রেজুডিস ধারণ করেন, তাঁরা যাই হোন না কেনো, ফ্রী থিংকার্স নন। নমস্য হলেও তাঁরা মুক্তমনা নন।
বিজ্ঞান দিয়ে বুঝাই। 'O' সংকেত দেখলেই অক্সিজেন মনে করলে তা ভুল হবে। অন্তর্গত পরমাণুর সংখ্যা ভেদে একটি অণু অক্সিজেন (O2) বা ঔজন (O3) হতে পারে।
অক্সিজেন ডাইটোমিক অর্থাৎ ২টি পরমাণু বিশিষ্ট। আর ঔজন হচ্ছে ট্রাইটোমিক - অর্থাৎ, ৩টি পরমাণু বিশিষ্ট। মানুষের জীবনের ক্ষেত্রে অক্সিজেন বাঁচায় এবং ঔজন মৃত্যু ঘটায়।
সুতরাং, সাবধান! আমি যদি নিজেকে মুক্তমনা দাবী করি, আপনি আমাকে মুক্তমনা হিসেবে গ্রহণ করার আগে বা অন্যের কাছে রেফার করার আগে আগে পরীক্ষা করুন।
একটি বিশ্বাসকে আরেকটি বিশ্বাস দিয়ে গালি দিলেই গালিবাজ বিশ্বাসটি মুক্তচিন্তা ও গালিবাজটি মুক্তমনা হয়ে যায় না। হিংসা ও বিদ্বেষ হচ্ছে মুক্তিচিন্তা না থাকার প্রথম প্রমাণ।
হে বঙ্গজন! যাচাই করুন। বিশেষণ প্রয়োগে জ্ঞান ও পরিমিতি বোধের পরিচয় দিন। ক্রিটিক্যাল হয়ে উঠুন। ঠকবেন না।"
--------------------------------------------
লেখাটা লিখেছেন:
মাসুদ রানা (সাবেক ডাকসু সদস্য ও বাসদ নেতা)
রোববার
১ মার্চ ২০১৫
লণ্ডন, ইংল্যাণ্ড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



