somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিতো আমার গালি দিয়েছি, তুমি কেন ক্ষেপলে?

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মামু, রাজবাড়ীর সাবেক এমপি ও পৌরসভার প্রথম চেয়ারম্যান জনাব আক্কাস আলী মিয়াকে কেউ যদি জিজ্ঞেস করতো, মামু, আপনি নাকি খালি গালি দেন?
কয় কোন শালা?
মামুর ত্বরিত উত্তর।

অফিসে আসার পথে আজ সবওয়ের ভেতর গুনগুন করে গাইছিলাম সেই প্রিয় গানটা। কিন্তু কিছুতেই লাইনগুলো ঠিক রাখতে পারছিলাম না....।
'আমি তো আমার গল্প বলেছি, তুমি কেন কাঁদলে?'
আমিতো আমার গালি দিয়েছি,তুমি কেন ক্ষেপলে?

সমাজের ভালো মানুষের মুখোশ পড়া কেউ কেউ প্রায়ই বলেন, মিডিয়া টকশোতে যে যা খুশি বলতে পারেন না। মাননীয় তথ্যমন্ত্রী ইনু ভাই এরশাদের আমলে বাক স্বাধীনতার ব্যাপারে খুব উচ্চ কণ্ঠ থাকলেও এখন মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চান কঠোর ভাবে।

সাংবাদিক ও সম্পাদক মাহফুজ আনামের ডেইলী ষ্টারে যারা প্রতিদিন সরকারের গুনগান করে পুলকিত বোধ করেন তারাই আবার মাহফুজ সাহেবকে গ্রেফতারের দাবী করেন কোন এক পোষ্টার ছাপানোর অপরাধে।

অথচ এই এরাই যখন আমার প্রিয় নবী মোহাম্মদ (সা)কে কেউ পৃথিবীর সর্বকালের নিকৃষ্ট গালি দিয়ে লেখেন তখন তাকে মুক্ত মনের কাজ বলে গলা ফাটান। অথচ একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাষ করি, আমার নবীই পৃথিবীর সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। আল্লাহর আরশের সাথে যার নাম লিখা আছে, লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুল্লাহ। আল্লাহ বলেছেন, তিনি যদি মোহাম্মদ (সা) সৃষ্টি না করতেন, তাহলে এই পৃথিবী এবং কোন কিছুই তিনি সৃষ্টি করতেন না। সবার আগে তিনি মোহাম্মদ (সা) এর রুহুই তৈরী করেছিলেন, যদিও তিনি এসেছেন সব নবীর পরে।

এগুলো সবই আমার বিশ্বাষ। যাকে বলে ঈমান। মুসলমানদের প্রথম জিনিষটাই হলো, ঈমান। যার ঈমান নাই তিনি মুসলমান নন। আমার এই বিশ্বাষে বিশ্বাষি পৃথিবীর দুইশত কোটি মানুষেরও বেশি। ধরে নিলাম, কেউ না, শুধু আমি একাই বিশ্বাষ করি। তাহলেও কি আপনি প্রগতিশীল হলে, একজন মানুষের মনেও তাকে জঘন্য গালি দিয়ে আঘাত করবেন নাকি আপনার যুক্তি থাকলে তা দিয়ে বুঝাবেন? এখন আমার এই রকম একটা বিশ্বাষকে আপনি প্রতিদিন কুঠারাঘাত করছেন, আর কিছু সেলফ কন্ট্রাডিক্টরি লোক সুবিধানুযায়ী, রাজনৈতিক কু মতলবে, দুর্ণীতির পাহাড়ে গড়ে তোলা সম্পদ রক্ষার্থে আপনি আমার মহান মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে রাস্তায় দাড়িয়ে যান আর অপরাধীদের অপরাধকে আড়াল করতে নানান কু যুক্তি তুলে ধরেন। তাতে করে কি আমার এক সাগর রক্তের মুক্তিযুদ্ধকেই একটা বিব্রতকর অবস্হায় ফেলে দিচ্ছেন না? আপনারই হীন স্বার্থে?

গতকাল দেখলাম, আমার নবী মোহাম্মদ (সা) কে চট্টগ্রামের এক লোক ফেসবুকে যে বিশ্রি ভাষায় গালি দিয়েছেন তার লাইকের পেজে বাঙালীর মহান নেতা, বাংলাদেশী জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি। তাতে করে কি প্রমান করছেন, ওহে আমার বিদ্বেষ আর ঘৃনা ছড়ানো তথাকথিত 'মুক্তমনা'!

সম্ভবত আজ ডিকশনারী পরিবর্তনের সময় এসে গেছে। যারা পৃথিবীর সবচাইতে বিদ্বেষপুর্ন ব্যাক্তি তাদেরকে বলা হয় মুক্তমনা, হায়রে আমার বাংলা ভাষা!

সবচেয়ে অন্ধ ব্যাক্তিই আজ চোখে দেখে বেশী!




সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৩:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×