ডেসটিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবাদমাধ্যমের একতরফা বলে দাবি করেছেন গ্রুপটির চেয়ারম্যান ও ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন।
বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কিছু নথি জমা দিয়ে ফিরে যাওয়ার সময় সাংবাদিকরা মুখোমুখি হলে তিনি এ দাবি করেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
রফিকুল আমিন বলেন, ‘সংবাদ মাধ্যম একতরফাভাবে ডেসটিনির বিরুদ্ধে অভিযোগ এনেছে। একশ’ কোটি টাকা স্থানান্তরের অভিযোগটাও সংবাদ মাধ্যমের। সংবাদমাধ্যম একতরফা লিখেছে।’
‘কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ডেসটিনির বিরুদ্ধে অভিযোগ করেনি। সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতেই দুদক জিজ্ঞাসাবাদ করেছে।’
এ সময় ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগও অস্বীকার করে রফিকুল আমিন বলেন, ‘ডেসটিনি কোন খাতেই ট্যাক্স ফাঁকি দেয়নি। বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স ফাঁকির যে অভিযোগ দিয়েছে তা সুনির্দিষ্ট নয়। কোন খাতে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে তা বলা হয়নি।’
ডেসটিনির দুর্র্নীতি নিয়ে তদন্ত কমিশন গঠন হচ্ছে শোনা যাচ্ছে বলে স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি বলেন, ‘যদি কমিশন গঠনে করা হয় তাহলে তার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত।’
বৃক্ষরোপণ বিষয়ে কাগজপত্র জমা দিতেই দুদকে আসা বলে দাবি করে তিনি বলেন, ‘আমাদের ১১ বছরের প্রতিষ্ঠান। এক দিনে তো আর সব কাগজপত্র জমা দেওয়া যায় না। তবে আমরা ৯০ শতাংশ কাগজপত্রই জমা দিয়েছি।
উল্লেখ্য, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ১৬ পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার নোটিশ দেয় দুদক।
নোটিশে ডেসটিনির ১৬ পরিচালকের মধ্যে ডেসটিনির এমডি রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদুর রহমানকে মঙ্গলবার সকাল ১০টায় দুদকে হাজির হতে বলা হয়। মঙ্গলবার যথারীতি কমিশনে হাজির হয়ে জবানবন্দি দেন তারা। তবে রফিকুল আমিন কিছু কাগজপত্র জমা দিতে বুধবার দুপুর ১টা ২০ মিনিটে ফের দুদক কার্যালয়ে আসেন।
সুত্র: বাংলা নিউজ ২৪ ডট কম
‘ডেসটিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবাদমাধ্যমের একতরফা’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।