মাঝ রাতে পিছ দুয়ারে কি লাভ পাও করে অহেতুক শিঞ্জন !
সংদিল বলিয়া অপরাহ্ণে চেঁচাইয়া এখন এসেছ কোন আশে ?
আশ তো জাগে কতোই কিছু, বলতে পারিনা তোমার কটাক্ষের ভয়ে ।
এতো রাতেও ওড়না পড়া, অস্বস্থি লাগেনা প্রেমের গরমে?
অস্বস্থি লাগে কি লাগেনা, না জানলে বুঝি ঘুম হবেনা ?
কিছু বলার থাকলে বলে বিদায় হও, যন্ত্রণা দিও না ।
ঐ জিনিস তো চুরি যাওয়ার না, চার স্তরের প্রহরা না দিলে হয়না ?
কড়া প্রহরায় তো সর্বদাই দেখি, সূর্য ডুবল ওড়না ডুবল না ?
কি সব বলো? লজ্জা করেনা? মুখে কিচ্ছু আটকায় না !
তুমি এতো পাজি কেন? আজ বুঝি ঘুমাতেই দেবেনা ?
মুখে তো আটকাতে চায় কতোই কিছু, জানালার শিক সরিয়ে দাওনা !
ঠিক আছে যাচ্ছি, কোনদিন আসবোনা, মন ভরে ঘুমাও প্রিয়তমা ।
রাগ করো কেন? পায়েশ রেঁধে রেখেছি, এনে দেই? খাবেনা ?
দেখনা হাত পুড়ে গেছে, ছুঁয়ে না দিলে যে দহন কমবে না !
দেখি কতটা পুড়েছ? আমার অন্তরের চেয়েও ঢের বেশী কিনা ?
পুড়েছি তো সাধ করেই, মেঘ জমে গেল, বৃষ্টি দিলেনা বাঁশিওয়ালা !
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



