somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামে কিবা আসে যায়।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত কয়েকদিনে ব্লগারদের নিকে আসল কিংবা ছদ্মনামে নিয়ে একাধিক পোস্ট দেখলাম যেখানে ছদ্মনাম ব্যাবহার করা ব্লগারদের উদ্দেশ্যে যথেষ্ট আক্রমনাত্বক বক্তব্য রয়েছে, এ বিষয়ে কিছু বলা প্রয়জন মনে করছি কারণ আমি আমার নিকে ছদ্মনাম ব্যাবহার করছি।

ব্লগ কর্তৃপক্ষ নতুন নিক রেজিষ্ট্রেশনে নামের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা রাখেনি কেবল নামটি পরিবর্তন যোগ্য নয় এটা বলেছে এই সিদ্ধান্তটি শতভাগ সঠিক কেননা একজন আবুল যদি মদন নামে নিক রেজিষ্ট্রেশন করে তবে সেটা ভেরিফাই করার জন্য সার্টিফিকেট চাওয়া কিংবা তার গ্রামের বাড়িতে নাম ভেরিফাই করার জন্য পুলিশ পাঠানো সম্ভব নয় ব্লগ কর্তৃপক্ষের পক্ষে।

ছোট বেলা থেকে জেনে আসছি নাম মানুষকে বড় করেনা কাজই মানুষকে বড় করে। বর্তমানে পৃথিবীতে কয়েক হাজার আইনস্টাইন নামের মানুষকে খুঁজে পাবেন যারা মোটেও বিখ্যাত নন সুতরাং আইনস্টাইন নামটা বিখ্যাত হয়নি বিখ্যাত হয়েছে তার কর্ম। একথা আজ অবধি পৃথিবীতে যত মহাপূরুষ এসেছেন সবার বেলায় প্রযোজ্য।

অনেক প্রথিতযশা কবি কিংবা সাহিত্যিকদের আমরা জানি যারা ছদ্মনাম ব্যাবহার করে লিখতেন....ব্লগে কিন্ত আমরা লেখালেখি করি ঘাস কাটিনা।X#.

পিতামাতা কর্তৃক প্রদত্ত নামটি নিয়ে আমি মোটেও লজ্জিত নই বরং গর্বিত..পরিবার কিংবা বন্ধুমহলে আমি সেই নামেই পরিচিত ব্লগ নিকের ক্ষেত্রে নিজের একান্ত ভালোলাগা কোন শব্দ সেটা হতে পারে কোন ব্যক্তি কিংবা বস্তর নাম আমি সহ অনেক সহব্লগারগন ব্যাবহার করেছেন এটা এমন দোষের কিছু নয় যে আসল নাম আর ছদ্মনামের ব্লগারদের মধ্যে একটা বিভাজন তৈরি করছে হবে।
মজার মজার সেই নিক গুলো সাজিয়ে তৈরি করা বেশ কিছু পোস্ট সামুতে দেখেছিলাম এক সময়।

দেশদ্রোহীতার পর্যায়ে পড়ে, উস্কানীমূলক কিংবা কারও ধর্মিয় অনুভুতিতে আঘাত দেবার মত লেখালেখি আসল নাম কিংবা ছদ্মনাম ব্যাবহারকারি কোন ব্লগারের কাছেই কাম্য নয়, অথচ কারো কারো লেখায় মনে হচ্ছে ছদ্মনামিকরা এগুলোই করছে মুখোস (ছদ্মনামের) আড়ালে। এই সামুতে এমন অসংখ্য ব্লগার খুঁজে পাওয়া যাবে যারা ছদ্মনামে চমৎকার লেখেন।

ভালো একটি পোস্টের প্রশংসা বেশিরভাগ সহব্লগাররাই করেন আমি বিশ্বাস করি সেটা তারা পোস্টদাতার পোস্ট দেখে করেন নাম দেখে নন।

আসল নামের কিছু ব্লগার??? (আদতে আসল কিনা প্রমানিত নয়) যারা নামের ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন তাদের বলব বেশি বেশি ব্লগ ভিজিট করুন ভালো লাগা কিংবা মন্দলাগা পোস্টর কমেন্টে জানান, নিজেও চেষ্টা করুন ভালো কিছু লিখতে ব্লগে সেটাই আপনার আসল পরিচয় বহন করবে, অযথা বিতর্ক সৃষ্টি করে তালপুকুর সাজতে যাইয়েন না।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×