somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁদলেন মাবিয়া আক্তার সীমান্ত, সবাইকে কাঁদালেনও (ভিডিও)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবিবার বিকেল পর্যন্ত বলতে গেলে অপরিচিতই ছিলেন মাবিয়া আক্তার। ক্রিকেট-ফুটবল নিয়ে মাতামাতির দেশে একজন নারী ভারোত্তোলোকের নাম জানবেই বা কেন? কিন্তু রবিবার বিকেলের পর সেই মাবিয়া আক্তারই তাঁর নামটিকে দেশের ক্রীড়াঙ্গণের ইতিহাসে তুললেন এবারের এসএ গেমসে দেশকে প্রথম সোনা এনে দিয়ে। এই সাফল্যই তাঁকে পরিচিতি দিতে যথেষ্ট ছিল, কিন্তু এক হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা করে মাবিয়া স্থান করে নিয়েছেন সবার মনে।



পদক বিতরণের সময় মাবিয়া যখন বিজয়মঞ্চে, ঠিক তখনই বেজে উঠল বাংলাদেশের জাতীয় সংগীত। আবেগাপ্লত মাবিয়া তখন আর নিজেকে স্থির রাখতে পারলেন না। লাল-সবুজ পতাকাটি যখন ধীরে ধীরে ওপরের দিকে উঠছিল, মন ছুঁয়ে যাওয়া সারল্যে মাবিয়া পতাকার দিকে তাকিয়ে স্যালুটের ভঙ্গি করলেন, কাঁদতে লাগলেন অঝোর ধারায়। জাতীয় সংগীতের মধুর সুর-মূর্ছনার সমাপ্তি ঘটার আগ পর্যন্ত তিনি একইভাবে কেঁদে গেলেন। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’-রবিঠাকুরের এই অনন্য সৃষ্টি যেন কাল নতুন করেই দেশাত্মবোধে জাগিয়েছে সবাইকে। মাবিয়া নিজের কীর্তি দিয়েই বাঙালির প্রাণের এই সুরে যেন প্রাণ প্রতিষ্ঠা করলেন নতুন করেই।

ক্রিকেটের সাফল্য মাঝে মধ্যেই উদ্বেলিত করে দেশের ক্রীড়াপ্রেমীদের। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা অনেকবারই আনন্দে রাঙিয়েছেন বাংলাদেশের মানুষকে। কিন্তু মাবিয়া আক্তার কাল কেবল সোনা জয়ের আনন্দই ছড়িয়ে দেননি, ছড়িয়েছেন স্বদেশপ্রেমের এক অনির্বচনীয় অনুভূতিও।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মাবিয়াকে অভিনন্দন জানানোর পাশাপাশি অনেকেই তুলে ধরেছেন বাংলাদেশে ক্রিকেট-ফুটবলের বাইরে অন্যান্য খেলাগুলোর দৈন্যদশার কথা। কী প্রতিকূল পরিস্থিতিতে মাবিয়ার মতো ক্রীড়াবিদেরা উঠে আসেন, কী ধরনের সমস্যার মধ্য দিয়ে এই সব খেলার খেলোয়াড়েরা নিজেদের লক্ষ্যপূরণের দীক্ষা নেন; সামাজিক যোগাযোগের মাধ্যমে তা নিয়েও হয়েছে জোর আলোচনা। বিজয়ীর বেশে নিজে কেঁদে, সবাইকে কাঁদালেন মাবিয়া। কাল তিনি যেন হয়ে উঠেছিলেন পাদ-প্রদীপের বাইরে থাকা দেশের অন্যান্য খেলাধুলার এক অসাধারণ বিজ্ঞাপন।

মাবিয়ার এই স্বর্ণ-সাফল্যে হয়তো মিছিল হয়নি দেশজুড়ে। কিন্তু দক্ষিণ এশীয় গেমসে সোনা জিতে তিনি লাল-সবুজের এই দেশকে যেভাবে সম্মানিত করলেন, যেভাবে আবেগাপ্লুত করলেন সকলকে, তা সহজে ভুলে যাওয়ার নয়। দেশের ক্রীড়া ইতিহাসে গুয়াহাটির এই দৃশ্য অম্লান থাকবে অনেক দিন, অনেক বছর।





ভিডিওঃ ডিডি স্পোর্টস
লেখাঃ প্রথম আলো অনলাইন
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
২০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×