ঝুম বৃষ্টির মতো সন্ধ্যা নামছে
উড়নচণ্ডী শহরে ; এখন ক্রান্তি সময়.....
তোমাকে নিয়ে কবিতা লিখবো ।
দিগন্তের পার ঘেসে ফিরে যাচ্ছে রোদ
তোমার ঠোঁটের ভাঁজে চুমকুড়ি ।
চোখের জলের রঙ পাখিরাও ফিরছে কুলায় -
অন্তঃসলিলা নদী !
তুমি খুব একরোখা - ফিরতে জানো না !
বুকের ভিতরে বসে সারাদিন সারাবেলা
কারিকুরি খেলো।
ঝুম বৃষ্টির মতো সন্ধ্যা নামছে -
রোদ মেঘে একাকার ; এখন ক্রান্তি সময়......
ভিজে যাচ্ছে রূপের নগরী -
বুকের সবুজ ছায়া ; চোখের ইজেল !
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



