somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসবের শেষ কবে--সন্তানের সামনে বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করেছে বিএসএফ

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাকে তার শিশু সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ উঠল। এর আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলি করে হত্যা, সীমান্তের বাংলাদেশি ও ভারতীয় কৃষকদের উপর অত্যাচার।

এমন কি গরু পাচারে মদদের মতো বহু গুরুতর অভিযোগেও অভিযুক্ত ছিল বিএসএফ। তবে এই ধরণের যৌন নির্যাতনের অভিযোগ প্রথম উঠল। কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগাঁ থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে আঙড়াইল সীমান্তে এই ঘটনা ঘটেছে ৮ জুলাই। অভিযুক্ত জওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিএসএফের দক্ষিণবঙ্গ অফিস সূত্রে জানানো হয়েছে।

তবে বিএসএফ বলছে, আদতে ওই বাংলাদেশি নারী অনুপ্রবেশের অভিযোগ থেকে বাঁচতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওই সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। যদিও বনগাঁ মহকুমা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নারীর অভিযোগ সত্য বলে মনে হচ্ছে। যদিও মেডিক্যাল রিপোর্ট ছাড়া ওই পুলিশ কর্তা এই বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে চাননি।

তবে বনগাঁ মহকুমা পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত জানান, অভিযোগের তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। উত্তর চব্বিশ পরগনার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নড়াইল জেলার খারোলিয়া গ্রামের বাসিন্দা ওই মহিলা দক্ষিণ ভারতের মুম্বাইতে দিনমজুরের কাজ পেয়েছিলেন। এরই কারণে ৮ জুলাই ছয় বছরের ছেলেকে সঙ্গে নিয়ে দালালের হাত ধরে চোরা-পথে সীমান্ত পার হয়ে ভারতে অণুপ্রবেশের চেষ্টা করেন।

ওই সময় গাইঘাটার আঙড়াইল সীমান্তের ৪০ নম্বর ব্যাটিলিয়নের জওয়ান সুরজিৎ দেববর্মা তাকে গ্রেপ্তার করেন। এরপরই ক্যাম্পে নিয়ে ছেলের সামনে ধর্ষণ করা হয় বছর পয়ত্রিশের ওই মহিলাকে। ৯ জুলাই গাইঘাটা থানায় বাংলাদেশি মহিলা লিখিত অভিযোগে এমন কথাই উল্লেখ করেন।

বৃহস্পতিবার যৌন নিপীড়নের স্বীকার ওই মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে তার ডাক্তারি পরীক্ষা শেষে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বিএসএফের দক্ষিণবঙ্গ অফিস থেকে জানানো হয়, বাংলাদেশি মহিলার এই অভিযোগ পাওয়ার পরই বিভাগীয় তদন্ত শুরু করেছে তারা। এবং এই সময় পর্যন্ত বিএসএফ জওয়ান সুরজিৎ দেববর্মাকে বরখাস্ত করা হয়েছে।

তবে বিএসএফের ৪০ নম্বর ব্যাটেলিয়নের কর্মকর্তাদের অভিযোগ, ওই মহিলা অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার এড়ানোর ভয়ে এমন গুরুত্বর অভিযোগ তুলেছেন।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×