somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গুড়িয়ে দেয়া হোক...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না না..শিরোনাম দেখে আমাকে কেউ চরমপন্থী ভাববেন না। আজকে টিভিতে নাটক দেখার ফাকে খবর দেখতে যেয়ে একজনের মন্তব্য শুনে আমার এমনটা মনে হলো, তাই বললাম। চ্যানেল আইয়ে নয়টার সংবাদে একটা রিপোর্ট দেখালো। অনেকেই সেটা দেখে থাকবেন। শুক্রবার ফরিদপুরে বেসরকারি একটি টেলিভিশনের গাড়িচালক ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে তিনি মারা যান। এরপর রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলার কারণে ইসমাইল মারা গেছেন। বিকেলের দিকে স্বাস্থ্যমন্ত্রী ঈদ-পরবর্তী হাসপাতাল পরিদর্শনে গেলে ইসমাইলের পরিবার ও অন্য রোগীর স্বজনেরা এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ইসমাইলের স্ত্রী ঝরনা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, ইসমাইলকে হাসপাতালে আনার পর ওয়ার্ডের বারান্দায় ট্রলিতে ফেলে রাখা হয়। সেই ট্রলিতেই আজ বিকেলে তিনি মারা যান। মারা যাওয়ার আগ পর্যন্ত তাঁকে স্যালাইন দেওয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা দেননি চিকিৎসকেরা।......

তো এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আদেশের পাশাপাশি হঠাৎ রোগীদের উপর ক্ষোভ ঝারেন এ ভাবে...'রোগীরা কেন ঢাকা মেডিকেলে আসে? ঢাকা শহরে কি আর কোন হাসপাতাল নাই...ইত্যাদি'

বর্তমানে আমাদের দেশের মন্ত্রীরা যে হারে বেফাঁস মন্তব্য করা শুরু করেছেন তাতে মনে হয় আরেকজন নতুন মাত্রা যোগ করলেন। তিনি যে কথা বললেন তাতে মনে হয় ঢাকা মেডিকেলে ভালো চিকিৎসা হয় না এই কারনে গরীব, অসহায় রোগীদেরও আ্যপোলো, ল্যাব এইড, স্কয়ার হাসপাতালের মতো ভালো হাসপাতালে যাওয়া উচিত। তাহলে সরকার এত টাকা খরচ করে শুধু শুধু কেন ঢাকা মেডিকেলের মতো একটা অলাভজনক প্রতিষ্ঠান চালাচ্ছে? ব্যপারটা অনেকটা একতরফা হয়ে গেল না??? যাই ঘটুক না কেন, সব দোষ জনগণের, জনগণই সকল নষ্টের মূল।
১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×