এর মাঝে হয়তো অনেকটা সময় কেটে গেছে। সেদিন বাসে করে বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তার পাশে ছোট একটা টং দোকানে সেই রিং চিপস-এর হলুদ ট্যাকেট ঝুলতে দেখলাম। বিশ্বাস করেন, কেন জানি আমার প্রচন্ড লোভ লাগল চিপস-এর জন্য, আঙ্গুলে রিং গুলো ঢুকানোর জন্য। কিন্তু চলন্ত বাস কিভাবে থামাতে বলি আর জায়গাটি পুরো রানিং পয়েন্ট অর্থাৎ আশেপাশে কোন স্টপেজও নেই। কি আর করা, বাসায় পৌছলাম। কিন্তু মাথায় ঘুরপাক খেতেই লাগল। বিকালে এক ফ্রেন্ডের (সোহেল) সাথে আড্ডা দেয়ার সময় হঠাৎ বলে ফেললাম এই কাহিনী। ও তো শুনে পুরো অবাক। তো আমরা বাসার আশেপাশের দোকানে খুজেও দেখলাম কিন্তু কোথাও এই জিনিস নেই। বাসায় ফিরলাম। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, দু'দিন পর সোহেল এসে বলল ও নাকি আমার জন্য অনেক জায়গায় খুজেছে কিন্তু পায় নি। সম্ভবত দামী চিপস- এর ভীড়ে এই চিপস দোকানে স্থান পায় নি। যাই হোক আজকে বিকালে আমি এক দোকানে সেই হলুদ রিং চিপস-এর প্যাকেট ঝুলতে দেখে খুশীতে গদগদ হয়ে তিন প্যাকেট কিনে বাসায় আসি। এরপর রাতে সোহেল আর আমি বেশ আগ্রহ নিয়ে প্যাকেট খুলে চিপসগুলো খাওয়ার আগে আঙ্গুলে ঢুকানোর চেষ্টা করি কিন্তু একি!! কানি আঙ্গুল (কনিষ্ঠ আঙ্গুল) ছাড়া আর একটি আঙ্গুলেও রিং গুলো ঢুকল না!!! তারমানে যখন ছোট ছিলাম তখন আঙ্গুলগুলোও ছোট ছিল, পাঁচ আঙ্গুলেই চিপস ঢুকত। আর এখন আঙ্গুল বড় হয়ে গেছে!! আমার বেশ আফসোস হতে লাগল পাঁচ আঙ্গুলে চিপস ঢুকিয়ে খাওয়ার জন্য।
নাহ! রিং চিপস আমার খায়েশ পূরন করতে দিল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



