somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব সভ্যতার এক অপরুপ নিদর্শন: পিরামিড

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্য কিছুর কথা বাদ দিলেও শুধুমাত্র স্থাপত্য শিল্পের জন্যই মিসরীয় সভ্যতা বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই স্থাপত্য শিল্পগুলোর মধ্যে পিরামিড এক অনন্য স্থান দখল করে আছে। অন্যান্য কারন থাকলেও মূলত ধর্মীয় বিশ্বাস থেকে এই স্থাপনা গুলো নির্মান করা হয়েছিল বলে প্রত্নতাত্ত্বিকরা ধারনা করেছেন। মৃত্যুর পর মানুষের আত্মাগুলো যেন শান্তিতে থাকে এবং জীবিতদের উপকার করে-এমন ধারনা থেকে ঐ সময়ের সমাজের উঁচু শ্রেণীর মানুষ যেমন: ফারাও (সম্রাট), পুরোহিত, রাজ কর্মচারী- এদেরকে সমাহিত করার এমন পদ্ধতি খুজে বের করে যাতে মৃত্যুর পরও তাদের দেহ অবিকৃত ও সুরক্ষিত করে রাখা যায়। মূলত এভাবেই পিরামিডের উৎপত্তি। প্রায় ১৩৮ টি পিরামিড আবিষ্কৃত হয়েছে যেগুলো ফারাও ও তার সঙ্গীদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল।


Pyramid

পিরামিড বলতেই চোখের সামনে তিন কোনাকার প্রিজমের মতো স্থাপনা ভেসে উঠলেও প্রথমদিককার পিরামিডগুলো ছিল আয়তাকার। এগুলোকে বলা হয় মাস্তাবা (Mastaba)।


Mastaba

আজ থেকে প্রায় পাঁচ হাজার পূর্বে তৃতীয় রাজবংশের ফারাও জোসার (Djoser)- এর রাজত্বকালে ২৬৩০- ২৬১১ খ্রীষ্টপূর্বাব্দে (Saqqara) সাক্কারা-তে প্রথম পিরামিড তৈরি করা হয় যার উচ্চতা ছিল ২০৪ ফুট। তিনিই প্রথম ধাপযুক্ত পিরামিড তৈরি করেছিলেন। Step Pyramid বা ধাপযুক্ত পিরামিড তৈরির পেছনে একটি কারন প্রত্নতাত্ত্বিকরা ধারনা করেছেন। সম্ভবত তারা এই ধাপগুলোকে স্বর্গের সিড়ি মনে করত। অর্থাৎ ফারাওরা এই সিড়ি দিয়ে স্বর্গে পৌছবেন এমন ধারনা থেকে সম্ভবত এই ধরনের পিরামিড তৈরি করা হয়েছিল।


Step Pyramid

৪র্থ রাজবংশের ফারাও (Sneferu) স্নেফরু সর্বপ্রথম ২৬০০ খ্রীষ্টপূর্বাব্দে (Dahshur) দাসুর- অঞ্চলে বর্তমান পিরামিডগুলোর প্রায় সমরুপ একটি পিরামিড নির্মান করেছিলেন। একে Bent Pyramid বা তির্যক বা বাকানো পিরামিড বলা হয়ে থাকে। এর উচ্চতা ছিল ৩৪৪ ফুট। এই পিরামিডের সাথে বর্তমান পিরামিডের পার্থক্য হলো এর ধারগুলো। বর্তমান পিরামিডগুলোর ধারগুলো এর তুলনায় অনেক মসৃন ও তিক্ষ্ণ। মূলত এর পরেই পিরামিডগুলো বর্তমান রূপ পেয়েছিল।


Bent Pyramid

ভুবন বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড নির্মান করেছিলেন ফারাও (Sneferu) স্নেফরু-র ছেলে ফারাও (Khufu) খুফু। ২৫৮৯-২৫৬৬ খ্রীষ্টপূর্বাব্দে (Giza) গিজায় নির্মিত এই বিখ্যাত পিরামিডটি অন্য পিরামিডগুলোর তুলনায় বিখ্যাত হয়ে আছে এর বিশেষ নির্মানশৈলির কারনে। প্রত্নতাত্ত্বিকরা গবেষনা করে যে সকল তথ্য পেয়েছেন এই পিরামিড সম্পর্কে তা আজও এই আধুনিক পৃথিবীর মানুষকে চরম বিস্মিত করে তোলে।


Pyramid at Giza


Pyramid at Giza (Front view)

প্রায় ৪৫০০ বছর আগে যে পিরামিডটি নির্মান করা হয়েছিল সেটির ভিত্তি ছিল পুরো বর্গাকার। ২৩০০০০০টি পাথরের ব্লক যেগুলোর প্রতিটির গড় ওজন ২.৫ টন। পুরো পিরামিডটির ওজন প্রায় ৬০০০০০০ টন। অবাক করা বিষয় হলো যে বর্গাকার ভিত্তির উপরে এটি নির্মান করা হয়েছিল তার অবস্থান পুরোপুরি উত্তর-দক্ষিন মেরু বরাবর নির্দিষ্ট। একচুল পরিমানও এদিক-সেদিক নয়। আরেকটি অবাক বিষয় হলো এর উচ্চতা দিয়ে এর পরিধিকে ভাগ করা হলে পাওয়া যায় সেই ধ্রুব সংখ্যাটিকে যার রহস্য আজও বিজ্ঞানীদের কাছে অজানা। হ্যাঁ, সেই ধ্রুব সংখ্যাটি হলো π (পাই)। এই পিরামিডের উচ্চতা ৪৮১ ফুট। এটি এমনভাবে নির্মান করা হয়েছিল যে, মিসরের যেখানেই সূর্য উঠুক সর্বপ্রথম আলোকরশ্নি এর চূড়ায় পৌছবে।


Giza pyramid complex

সংক্ষেপে আজ এ পর্যন্তই। অন্য কোনদিন আরও পিরামিডের নির্মান কৌশল, কারন, বর্তমান অবস্থা বিশদভাবে লেখার চেষ্টা করব।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×