জলের বুকে ছন্দ তুলে পালতোলা নৌকা ভাসে,
সে সুখে আমার মনে কবিতারা ঝামরে আসে ।
নৌকার মাঝি অবিরাম নৌকা বায় উদাস মন,
তার লাগি আমার কবিতারা সব আজ দুঃখঘন ।
হাল ধরে দরাজ গলায় মাঝি গায় ভাটিয়ালী,
গানের সুরে আমার কবিতারা সব বেখেয়ালী ।
দাড় বেয়ে যায় মাঝি, নদীর নাম যে ময়ূরাক্ষী,
আমার কবিতারা সব মাঝির দাড়ের রাজসাক্ষী ।
বৈঠায় জল ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে যে বহুদূর,
ছলাৎ ছলাৎ জলের শব্দে কবিতারা হারায় সুর ।
রোদে পোড়া মাঝির দেহ,মাথায় ঝাঁকড়া চুল,
কবিতায় আজ তাই কেদে ফেরে অতীত ভুল ।
নদীর মাঝি,কষ্টে ভরা জীবন তার অবহেলিত,
তার কষ্টে কবিতারাও আমার আজ নির্বাসিত ।
মাঝির স্বপ্ন জলে ভেজা, দুচোখ তার উপোষী,
চোখের জলে আমার কবিতারা আজ বানভাসী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

