(অনেকদিন পর লিখলাম সামুতে। প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও লিখা হয়ে উঠেনি এতদিন। পড়ালেখার সমুহ ব্যস্ততাই এর কারণ। এখন লিখে প্রচন্ড ভালো লাগছে।)
অন্ধকার গুহা থেকে উঠে আসা গলিত লাভা
তোমায় পুড়িয়ে দেয় বিদগ্ধ দহনে
কুয়াশা চাদরে ঢেকে দেয় তোমার কাঠ-কয়লা শরীর
আমি উল্লাস করি অসুস্থ মস্তিষ্কে।
নিঃশব্দ আলোয় দিকহারা অজস্র পোকা
দিশেহারা মনস্তাপে পুড়ছে সবাই
ভয়াবহ শব্দাহত গভীর জোছনা
আমি উল্লাস করি অসুস্থ চেতনায়।
রক্তে জমাট বাঁধে সাইবেরিয়ার বরফ
শিরায় শিরায় বয়ে যায় দূষিত পারদ
পেঁজা তুলোর মতন সমগ্র চেতনা
আমি উল্লাস করি অসুস্থ যাতনায়।
অলস দুপুরে স্মৃতির গলধঃকরণ
সক্রেটিসের হেমলক আমার মস্তিষ্কে
চুঁইয়ে চুঁইয়ে পড়ে গলিত মগজ
আমি উল্লাস করি অসুস্থ মোহনায়।
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।