মেঘের ওপারে বিষন্ন আকাশ
সমুদ্র চোখ মেলে চেয়ে থাকে গাঢ় বিষাদে
শৈবালের সবুজ চুরি হয় অন্য এক বিকেলে
প্রজাপতির ডানা খসে পড়ে এক আশ্চর্য আকর্ষণে।
স্বপ্নের রঙ ঢেকে যায় এক কালো পর্দায়
হন্তক ঘাস ফড়িং উড়িয়ে নেয় আকাশের নীল
জোনাকিরা নিভে যায় অদ্ভুত খেয়ালে
জোৎস্নার ফিনিক ফোটে শৈবালের চোখে।
পাতা হতে জোৎস্না নামে ঝরণাধারা হয়ে
মৎস্যশিকারী জাল গুটায় উদাস সন্ধ্যায়
সন্ধ্যা হতে বিলুপ্ত হয় অলৌকিক আঁধার
শত অপেক্ষায়ও ফুটেনা শখের বেলাডোনা।
ডুবোচারী ডুব দেয় সফেন অন্ধকারে
সমুদ্র কেঁদে উঠে অভাবের তাড়নায়
সমগ্র চিত্ত জাগ্রত হয় স্নায়ুবিক সতর্কতায়
এই বুঝি চলে এল বিষাদের যাতনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



