প্রত্যহ প্রত্যুষে জেগে উঠি, খুব ভোরে, যখন
কাকরাও উঠেনি জেগে। অন্ধকার তখন নিভু নিভু
সূর্যের আগমনে। দূরের পথ অনতিক্রম্য বলেই
ঘুরে ফিরি বৃত্তের ভিতর। ঘুরপাক খাই নির্দিষ্ট কেন্দ্র
করে একই ব্যাসার্ধ নিয়ে। ঘুরে ফিরে আগুন জ্বালাই
দিয়াশলাইয়ের বাক্সে। সূর্যের আরক্তিম আলোতে ফিকে
হয়ে আসে সেটি ক্রমশঃ। কাঠ-ঠোকরা কাঠ ঠুকরে যায়
অবিরত। আকাশের নীলে তখন সাদা বকের সারি, নিয়মিত
বিন্যাসে। মাছরাঙা চেয়ে থাকে সতর্ক দৃষ্টিতে। মীনেরা
ধরা দেয় অমোঘ নিয়মে। প্রকৃতির নিষ্ঠুর নিয়মে হয়তো
তারা কাতর বোধ করে, ক্ষুদ্র জীবন সঁপে দেয়
মাছরাঙার ঠোঁটে। রক্তিম সূর্য সাক্ষী সবকিছুর।
প্রকৃতির শৃঙ্খলে আবদ্ধ সবাই
সবকিছুই আবর্তিত একই নিয়মে,
গোপন সে কলকাঠি নড়ে কার হাতে?
আমি জিজ্ঞাসিব ইশ্বরে, প্রকৃতি
কার কাছে সমর্পিত নতজানু হয়ে?
কালের দ্রোণি বয়ে যায় মেঘের ভেলা হয়ে
ফিরে তাকায়না সে বুভুক্ষু মানুষের হাহাকারে।
আরাধ্য সে সময় চলে যায়-
চলে যায় সকাল-বিকেল, সন্ধ্যা-রাত্রিতে ভর করে।
আমরা নিষ্ফল চেষ্টা করে যাই সময়কে
বেঁধে রাখতে। সময় কি আর চলে মানুষের মুঠোতে?
সেও সমর্পিত হয় প্রকৃতির অমোঘ কানুনে।
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।