সামহোয়্যার ইন ব্লগে আজ থেকে চালু হল ফোনেটিক পদ্ধতিতে বাংলা লেখার সুবিধা। পাশাপাশি আগের বিজয় এবং ভার্চুয়াল কিবোর্ডেও লেখার সুবিধা ভাল থাকবে।
ফোনেটিক পদ্ধতিতে লিখতে হলে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর সবার উপরে দুইটি নতুন রেডিও বাটন দেখতে পাবেন, একটি হল বিজয়, আরেকটি ফোনেটিক। আপনি যদি ফোনেটিক এনাবল করেন, তাহলে সব জায়গায় ফোনেটিক পদ্ধতিতে লিখতে পারবেন, নয়ত আগের মত বিজয় ইন্টারফেসে।
ফোনেটিক পদ্ধতিতে লেখার জন্য সাহায্য বা কি ম্যাপ প্রয়োজন হলে প্রথম পাতায় 'বাংলা সেটিংস' লিংকে ক্লিক করুন অথবা অ্যাডমিন প্যানেলে সবার উপরে যে বাটন গুলো আছে তার ঠিক নিচেই একটি হেল্প লিংক দেয়া আছে, ওখানে ক্লিক করুন।
আশা করি আপনারা আমাদের এই প্রচেষ্টা সফলভাবে উপভোগ করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

