somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়তমা শীত উদযাপন (উইথ ভ্রমণ বাংলাদেশ)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





প্রতি বছর শীতের শুরুতে আমি একটা গন্ধ পাই। হঠাৎ একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে টের পাই এই গন্ধটা। গন্ধটা আমার কানে কানে বলে যায় এলো তোমার প্রিয়তমা। প্রিয়তমা! জী হ্যাঁ, প্রিয়তমা, শীত ঋতুটা আমার অতি প্রিয় প্রিয়তমা। আমার স্কিন অতি শুকনো, শীত এলে সারা শরীরের চামড়া ফেটে একাকার, তেল-পেট্রলিয়াম জেলি-লোশন... কোন কিছুতেই সামাল দিতে পারিনা, ভীষণ কষ্ট দেয়। তবু শীতকাল আমার প্রিয়, অতি প্রিয়। শীতকাল এলেই মনটা কেমন দ্রবীভূত হয়ে যায়, পাখা মেলতে চায় হেথায় সেথায়। তো এইবার শীতটা কাটছে দারুন, প্রিয়তমা শীত উদযাপন ভালই হচ্ছে প্রিয় ভ্রমণসাথী “ভ্রমণ বাংলাদেশ” এর সাথে।



শুরুটা হয়েছিলো গত ডিসেম্বরের শেষার্ধে বড়দিনের ছুটিতে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরস্থ ‘পলাশ ভাই’য়ের খামার বাড়িতে “বারবিকিউ নাইট উইথ ফটোওয়াক” দিয়ে। আগেরদিন রাতে প্রায় ২০ জনের দল চলে গিয়েছিলাম সেখানে। রাতভর আড্ডা... মধ্যরাতে বারবিকিউ...তাবু টানিয়ে কুয়াশার সাগরে ডুবে ঘুমের রাজ্যে হারানোর বৃথা চেষ্টা... সব মিলিয়ে অসাধারণ। পরদিন ফটোওয়াক... কুয়াশামাখা ভোরে বেদে পল্লীতে ঘোরাঘুরি, সর্ষেক্ষেতে দল বেঁধে ফটোসেশন, চার্চে ঘুরে বেড়ানো... এই সব নিয়ে একটি পোস্ট দিয়েছি গত ডিসেম্বরের শেষে।



এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা গিয়েছি গাজীপুর, CARDI নিকটস্থ রানা ভাইয়ের আত্মীয়র বাসায়। সেখানে ছিলাম ১৮ জনের দল। অফিস শেষ করে আমি, সুমন, রুমি এবং সঞ্জীব এই চারজন রাত নয়টা নাগাদ পৌঁছই সেখানে। রাতে ছিল বারবিকিউ... সকালে তাজা খেজুরের রস... গরম গরম ভাপা পিঠা... দারুন। এরপর হেঁটে হেঁটে ঘুরে দেখা CARDI, IRRI, BRRI সংলগ্ন সাজানো প্রকৃতি। দুপুরে ভাওয়াল রাজবাড়ী ঘুরে ঢাকায় ফেরা। খুব আনন্দময় ছিল সময়টুকু।
এরপরের সপ্তাহে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পাখি দর্শনে। ভ্রমণ বাংলাদেশের পনের জনের দলের সাথে আমার ভাইবোন-কাজিন মিলে মোট ডজন দুয়েক ভ্রমণপ্রিয় মানুষ আমরা সারাদিন কাটালাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পাখি দেখা, ছবি তোলা, আড্ডা... দারুন একটা উইকএন্ড। বিকেলে আমরা কাজিনরা গেলাম ধামরাই... ছোটমামার বাসায়। রাত প্রায় দশটায় ফিরেছি বাসায়। এর



মাঝে বার দুয়েক চারুকলাস্থ ছবির হাটে হয়েছে আড্ডা আর পিঠা খাওয়া। কিন্তু এইভাবে অল্পস্বল্প পিঠা খেয়ে যেন মন ভরছিলো না কারো। তাই গত শুক্রবার অনুষ্ঠিত হল “বাংলার পিঠা উৎসব”। টানা এক সপ্তাহের প্রস্তুতি শেষে প্রায় একশত লোকের সমাগমে ভ্রমণ বাংলাদেশের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হল এই উৎসব। আধমন চাল দিয়ে সাত-আট জনের রাঁধুনি দল তৈরি করেছিল প্রায় বিশ রকমের পিঠা... পুরাই মাথা নষ্ট অবস্থা।



শীত এখনো বিরাজ করছে বাংলার আকাশে বাতাসে, তেমনি বিরাজমান মোর হৃদয়ের গোপন গহীনো
ঘরে...। আগামী শুক্রবার যাচ্ছি বিরিশিরি... গতবারের মত এবারো খুব মজা হবে, ভালো হবে এই ইভেন্টটি... আশা করি। প্রতি শীতে বিরিশিরি যেতে পারলে খুব ভালো হয়। আচ্ছা আপনি বোধহয় ভাবছেন এই শীত উদযাপন কবে শেষ হবে? জী শেষ হবে, এই আগামী ২০-২৩ জানুয়ারি “সুন্দরবন সাফারি”র মাধ্যমে। গতবার ভ্রমণ বাংলাদেশের সাথে আমি গিয়েছিলাম একা, এবার কয়েকজন রিলেটিভ যাচ্ছে আর সাথে ভ্রমণ বাংলাদেশের কয়েকজন ভ্রমণসাথীতো থাকছেই। শেষটা ভালো হবে আশা করি। আর শেষ ভালো যার... সব ভালো তার।


সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫০
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×