somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

1XBET, Surf Excel আর একজন বেয়াদব Shakib Al Hasan সমাচার।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের ক্রিকেট জোয়ার এখন তুঙ্গে, ইংল্যান্ড এর সাথে প্রথম দুটি ওয়ানডে হেরে তৃতীয় ওয়ানডে থেকে জয়ের ধারা চলছে, আজ আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়ে জয়রথ এগিয়ে চলেছে যে জয়রথে সাফল্যে আছেন অনেকের চক্ষুশূল বেয়াদব সাকিব আল হাসান। সম্প্রতি স্বর্ণ'র দোকান উদ্বোধন কান্ডে অনলাইন অফলাইন তোলপাড়। টিভি চ্যানেলে সংবাদ থেকে টক শো, খেলা শুরুর আগে প্রচারিত প্রিম্যাচ এনালাইসিস... সবখানে এই আলোচনা দেখলাম। আসামী দুবাইয়ে, আরও অনেক সেলিব্রেটি গেল সেখানে সেদিকে খেয়াল নাই, সব দোষ সাকিব্বাআআআআরররর... "যত দোষ, নন্দ ঘোষ" ছোটবেলায় খুব শুনতাম; তখন খালি ভাবতাম এই নন্দঘোষটা কে? এখন আইস্যা বুঝা গেল, সে ব্যাটা তখন মাত্র জন্মাইছে... ;)

১৪ তারিখ ইংল্যান্ডের সাথে খেলা শেষ হলো, ১৫ তারিখ সাকিব গেলেন মাগুরা, সেটা নিয়ে টিভিতে নিউজ! সাকিব কি অনুমতি নিয়ে গিয়েছেন? তিনি তার জমি বিক্রয় সংক্রান্ত কাজে ঝটিকা এই সফর করেন, সাথে ছিলেন তাসকিন আর শান্ত। এটুকু বুঝা উচিত টিভি রিপোর্টার আর এডিটরের; দলের তিনজন খেলোয়াড় বিনা অনুমতিতে নিশ্চয়ই এতদূর যায় নাই। মজার পর্ব পরের দিন হলো, সাকিব বাই উড়াল দিলেন দুবাই!!! ভাভাগো, ভাভা!!! তাও এক দাগী আসামীর দোকান উদ্বোধনে! আরো অনেক ছেলিব্রেটি সেই অনুষ্ঠানে গেলেও দেশ হামলে পড়লো বেয়াদব সাকিব্বাই এর উপর। দেশ পুরা তোলপাড়... কিন্তু সেখানে অপেক্ষায় ছিলেন মীরা বাঈ ;) থুক্কু সেখানে এসে গেলেন "মাহি ও মাহি..." সেই গল্পে পানি ঢেলে আলোচনার কুপ্পি নিজের দিকে টেনে নিলেন। কিন্তু সাকিব বাই কি আর ছাড়ে। একদিন পরেই আজকে ৯৩ রান করে আউট হয়ে গেলেন, বোলিং এ নিলেন এক উইকেট। ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার কথা তারই, কিন্তু তৌহিদ হৃদয় এর ডেব্যু ইনিংস বিবেচনায় রেখে ৯২ রান করা এই ব্যাটসম্যানকে দেয়া হয়েছে আজকের ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার। আর যায় কই, অনেক হাম্বাদিক গবেষণা করা শুরু করে দিয়েছেন, সাকিবের দুবাই যাওয়া ভালো চোখে দেখছে না ক্রিকেট বোর্ড আর আইসিসি; তাই তাকে ম্যান অব দ্যা ম্যাচ দেয় নাই। =p~ =p~ =p~

আশায় আছি কাল দেখবো, শুনবো বা পড়বো, "নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব" :-P

তো শিরোনামে ফিরে যাই, খেলার চ্যানেল T Sports এর মাধ্যমে বিজ্ঞাপন দেখে আমার সদ্য কলেজে ওঠা এক কাজিন জানতে চাইলো ভাইয়া 1XBET এ খেলার সিস্টেমটা কি আপনে জানেন? আমার মাথা দিলো চক্কর, এই 1XBET এর বিজ্ঞাপন দেশে কিভাবে চলছে? যে দেশে সামুর দুই চারটা বলদ ব্লগার এর পোস্টের ছবির জেরে "পর্ণগ্রাফি সাইট" হিসেবে বিবেচিত হয়; অনলাইনে একটু কিছু বাড়াবাড়ি হলেই "আমি দেখুম চা" আইনে হয় মামলা, সেখানে একটা জুয়ার সাইট এর বিজ্ঞাপন দেশের মেইস্ট্রিম মিডিয়ায় কিভাবে প্রচারিত হচ্ছে? ক্যাসিনো কেলেংকারির পর জানতে পারছিলাম ঢাকা শহরে এত্ত এত্ত ক্যাসিনো ছিলো। কিন্তু এই 1XBET তো ঘরে ঘরে ডাক দিচ্ছে পোলাপানেরে, যে দেশে মুদি দোকানে দোকানে ক্রিকেট খেলা নিয়ে জুয়া হয়, সেখানে 1XBET মেইনস্ট্রিমে বিজ্ঞাপন দিয়ে জুয়ার আসরে ডাকছে সবাইকে।

শেষে আসি, সাকিব খেলোয়াড় হিসেবে আমার খুবই প্রিয়, কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান'কে আমি এক্কেবারেই পছন্দ করি না। কারনটা অনেকেরই অজানা। সাকিবের যখন ডেব্যু হয়েছিলো তখন ভারতের বিতর্কিত লীগ আইসিএল খেলতে বাংলাদেশের অনেক ক্রিকেটার গিয়েছিলেন যারা আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই দলে ছিলেন তখন টপ ফর্মে থাকা অলক কাপালি, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস এর মত তারকা খেলোয়াড়েরা। বেয়াদব সাকিব তখন এক ইন্টারভিউ এ বলেছিলেন (যত সম্ভব প্রথম আলো'তেই পড়েছিলাম নিউজটা), "যারা তাদের ক্যারিয়ার নিয়ে আর আশাবাদী না তারাই আইসিএল খেলতে গেছেন"। মজার ব্যাপার তখন তিনি মাত্র চারটি ওয়ানডে খেলেছেন। সেই কথার পর ব্যক্তি সাকিব আল হাসান'কে আমার বুঝা শেষ। কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান আমার দরকার নাই, দরকার খেলোয়াড় সাকিব আল হাসান; যেখানে তিনি আমার এক নম্বর পছন্দ। আগামী কত বছর পর বাংলাদেশ পরের কথা বিশ্ব ক্রিকেট সাকিবের মত অলরাউন্ডার পাবে তা ভাবার বিষয়। আজকেই জয়সুরিয়া আর আফ্রিদির পর সাকিব ওয়ান ডে'তে সাত হাজার রান আর তিনশত ইউকেট পাওয়া তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। উইকেটে দুজনকেই ছাড়িয়ে যাবেন, হয়তো রানে জয়সুরিয়াকে ধরতে পারবেন না। আর পারবেনই বা কিভাবে, পাঁচ নাম্বারে নেমে সোয়া দুইশ ম্যাচে সাত হাজার করেছেন, অন্য দুইজন ছিলেন ওপেনার, এটা মনে রাখতে হবে।

তাই, Surf Excel এর বিজ্ঞাপনের ভাষায় বলতে চাই, "দাগ থেকে ভালো কিছু যদি হয়, দাগই ভালো"। মানে বুঝে আসছে? "বেয়াদব যদি এমন খেলা খেলে তাহলে একটা বেয়াদব একাদশই ভালো"। এই দর্শকরাই গাইতো,

"বাংলার জান, বাংলার প্রাণ, সাকিব আল হাসান"
ঠিক কি না ভাইজান?
এখন ক্যান এত্ত প্যাচান?

শুভরাত্রী।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×