somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলি, তোর জন্য

২৪ শে জুন, ২০১২ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“এখন অনেক রাত-
এখনি আমি শুইয়া হমু কাত।”
-স্ট্যাটাস টা দিয়ে শেষবারের মত ফেসবুকের হোমপেজ টা চেক করতে লাগলাম ।ইতিমধ্যে তিন-চারটা লাইক ও পড়ে গেল দেখতে দেখতে ।এর মধ্যে আমার এক জিগরি দোস্ত এর লাইক নজরে আসল।তো হঠাত কি মনে করেই যেন ওর প্রোফাইলে ঢুকলাম।ঢুকেই তার বিভিন্ন স্ট্যাটাসে জনৈক রুমা ফেরদৌস নামক এক রমনীর কয়েকটি কমেন্ট পড়লাম এবং আমাদের ফ্রেণ্ড গ্রুপের নিয়ম অনুযায়ী তাকে এক খানা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালাম।এখানে বলে রাখা ভাল যে আমাদের ফ্রেন্ড গ্রুপের এটা অলিখিত নিয়ম ছিল যে আমাদের মধ্যে কেহ যদি কোন অচেনা রমণীর সাথে ফেসবুকীয় বন্ধুত্ব গড়ে তোলে তবে আমরাও দল বেঁধে উনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাব।কিন্তু কিছুদিন পরেই লক্ষ্য করলাম উনার সাথে আমার বন্ধুত্বটাই টিকে রইল এবং কিছুদিন পর ধীরে ধীরে উনার সাথে আমার মিউচুয়াল ফ্রেন্ড এর সংখ্যা শূণ্যে এসে দাঁড়াল।
-এটাই ছিল শুরু ।কিন্তু কিসের শুরু?? আসলে এটা ছিল আমার “ইট’স মাই লাইফ” মার্কা জীবনে “মাই হার্ট উইল গো অন” এর রোমান্টিক সুর বেজে ওঠার করুণ কাহিনির শুরু।আমার শান্ত জীবন সমূদ্রে আমার পাগলিটার ঝড় তোলার করুণ কাহিনির শুরু। আসলেই করুণ কাহিনি ই তো বটে।কারণ প্রায় ৩৮০ দিন অর্থাৎ ৯১২০ ঘন্টা অর্থাত ৫৪৭২০০ মিনিট কারও কথা ভেবে কষ্ট পাওয়া, তার মুখ থেকে একটু “হ্যাঁ” শোনার অপেক্ষা, তাকে না পাওয়ার যন্ত্রণা ভোগ করা –এত কিছু সহ্য করা তো সোজা কথা নয় ।তবুও এত সময় অপেক্ষা করে তাকে যে আমি বোঝাতে পেরেছি তার জন্য আমার ভালবাসা কতখানি সেটাই বা কম কিসের?আসলে ঐ দিনের জনৈক রুমা ফেরদৌস যে এক দিন আমার ঐকিক রুমা ফেরদৌসে পরিনত হবে সেটা কখনো কল্পনাও করেছিলাম না।
-আচ্ছা আসলে শুরুটা ছিল কিভাবে? সামান্য চ্যাটিং ?নাহ, তাও তো খুব বেশি হত না।কিন্তু কিসের মায়ায় পড়লাম , কিভাবে পড়লাম?কিছুই জানিনা।শুধু মাত্র হঠাত একদিন অনুভব করলাম তার কথা আমি অবচেতন মনেই চিন্তা করছি।নিজের অজান্তেই কিছুটা ভড়কে গিয়েছিলাম সেদিন।নিজের মনেই চিন্তা আসল চিনিনা জানি না ,এরকম একটা মেয়ের কথা আমি অবচেতন মনে কেন চিন্তা করছি।ব্যপারটাকে প্রথম দিকে সম্পূর্ণই উপেক্ষা করতে লাগলাম।কিন্তু কিছু দিন পর ই ব্যপারটা আর উপেক্ষা করার পর্যায়ে থাকল না।কারণ চলার পথে প্রতিটা কাজে, প্রতিটা ক্ষণে যদি একজনকে পাশে অনুভব করা শুরু করি তাহলে কিভাবে সেটাকে উপেক্ষা করি?কিন্তু কিভাবে বলি?? নিজের কাছেই তো এর কোন ব্যাখ্যা ছিল না।জীবনের ঊনিশ বসন্ত পার হবার পর বিংশ তম বসন্তে মনের বাগানে এরকম ভাবে যে ভ্রমরের প্রবেশ ঘটবে সেটা নিজেই তো কোন দিন কল্পনা করি নাই। কিন্তু বলতে তো হবেই । তাই একদিন অনেক সাহস যোগাড় করে, দুই রাকাত নফল নামাজ আদায় করে ,মনের ভেতর অনেক আশার ফানুস জালিয়ে আধো রোমান্টিক একখানা মেসেজ পাঠালাম।কিন্তু খুব বেশি দেরি করতে হয়েছিল না আমার আশার ফানুস গুলোর ফুটো হতে।কিছুক্ষন পর আমার যাবতীয় ফানুসগুলোকে আর খুঁজে পেলাম না।মনের বাগানে যে ভ্রমর ঢুকেছিল তা এক খানা হুল ফুটিয়ে চলে গেল।হুলের বিষে কিছুদিন দংশিত হলাম।কিন্তু ততদিনে নিজের থেকেও বেশি যাকে ভালবেসে ফেলেছি কেমনে তাকে হঠাত করে ভুলে যাই।তাই ভুলে যাওয়ার নিরন্তর যুদ্ধে পরাজিত হয়ে আবার বেসম্ভব অধ্যাবসায় নিয়ে তাকে রাজি করানোর যুদ্ধে নামলাম।
-মূলত এখান থেকেই শুরু হল আমার ৫৪৭২০০ মিনিট এর করুণ কাহিনি।এই ৫৪৭২০০ মিনিটে কি না করছি তাকে রাজি করানোর জন্য , নিজের ভালবাসা বোঝানোর জন্য।তাকে নিয়ে গান বাধা , তার জন্য গীটার শেখা,তাকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করা।এক সময় আমার প্রতি রুষ্ট হয়ে যোগাযোগের সব উপায় ই বন্ধ করে দিল সে।ভাসমান কচুরিপানার মতই টালমাল হয়ে গেছিলাম সেদিন।তারপর ও আশা ছেড়েছিলাম না।অনেক কষ্টে তার নাগাল পাই আবার।আবার মনের পুরানো ব্যথা ভুলে তাকে আপন করে নেবার চেষ্টায় নামি। আমার এই বেসম্ভব অধ্যাবসায়ের সামনে পাগলী টা একদিন হার মানতে বাধ্য হল।দিনটা ছিল জানুয়ারী মাসের ১৫ তারিখ।এদিন ছিল পাগলিটার কাছে আমার ভালবাসার বিজয়ের দিন।আমার ৫৪৭২০০ মিনিট করুণ কাহিনি শেষ হবার দিন।এদিন পাগলি টা কেঁদেছিল আমার জন্য।তার কান্না ভেজা কন্ঠেই জিজ্ঞাসা করেছিল, “বাসবি তো ভাল এভাবে সারা জীবন??” আমার কিছু বলতে হয়েছিল না সেদিন।আমার চোখের আনন্দাশ্রুই বলেছিল আমার হয়ে কথা।
সেদিন থেকে শুরু আমার সুখের কাহিনির।এরপর সময় গড়িয়েছে অনেক।সময়ের সাথে পালটে গেছে অনেক কিছুই ,পালটায়নি শুধু আমার ভালবাসা।নাহ ,পালটায়নি বললে তো আসলে ভুল হবে। দিনে দিনে তো বেড়েই চলেছে এটা।আর সবচেয়ে মজার বিষয় হল আমার পাগলিটা এখন আমাকে যে পরিমাণ ভালবাসে মাঝে মাঝে নিজের ভালবাসাকেই ছোট মনে হয়ে যায়।পাগলিটাকে নিয়ে অনেক সপ্ন দেখেছি এতদিন ।এখন শুধু সপ্ন পূরণ করার পালা।সপ্ন গুলো দেখেছি একা কিন্তু পূরণ করব দুজন কে নিয়েই।
পাগলিটার সাথে কথা হয় নাই আজকে।পাগলিটার শরীর অনেক খারাপ আজকে।কিন্তু তোর সাথে কথা না হলে যে ঘুম আসে না আমার পাগলি।তাইতো রাত জেগে তোর কথা মনে করে লিখে ফেললাম এটা।পাগলি তোর জন্য শেষে কিছু কথা-
“এখন অনেক রাত-
তোর কথা পড়ছে মনে অকস্মাৎ,
চোখটা বুজে হাত বাড়িয়ে তোকে ছুঁই-
কিন্তু চোখটা খুললে কোথায় হারাস তুই?”
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×