somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ ফুচকার সাথে প্রেম

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"চল,তাড়াতাড়ি।এমনিই ক্লাস থেকে বের হইতে লেইট হয়ে গেল।এখন বাস উঠো,জ্যাম ঠেলে ফিরো"

তামান্নাকে তাগাদা দিতে দিতে আইরিন ওর হাত ধরেই নিয়ে আসল,ভার্সিটির সামনের রাস্তায় এসে দাঁড়ালো।বাসে উঠবে।

চশমাটা নাকে এক আংগুল দিয়ে চেপে আইরিন রোদের ভেতর চোখ কুচকালো...-"ধূর,একটু আগেই বাস টা গেল।এখন আবার কতক্ষণে আসবে?"-বলে পেছনে দাঁড়ানো তামান্নাকে খুঁজতে লাগল।কই গেল মেয়েটা?

ফুটপাতে দাঁড়িয়ে আছে।
দৌড়ে ফুটপাতে উঠে এল আইরিন।তামান্নাকে ধাক্কা দিল-"মানে কী?"
তামান্না হাসছে।

"ঝাল বেশি না কম দিমু?"
"আমার টাতে বেশি।আর,তুই কম না বেশি?"-বলে হতবাক আইরিনের দিকে তাকালো।

"আমি কিছুই বুঝলাম না।তোকে না বললাম,আজকে আমার তাড়া,বাসায় যাবো।গোসল করব,খাবো,রেডি হবো,বের হব আবার"-আইরিন বলে যায়।

"তুই বুঝবি না আসলে?"-বলে তামান্নার প্লেট থেকে একটা ফুচকা নিল অবশেষে।আইরিন খাবে না বলেছিল।

তামান্না মনোযোগ দিয়ে খেয়ে যাচ্ছে।
"উফ।কী ঝাল!!এত ঝাল খাস কেন?"-আইরিন বলতে বলতে আরেকটা ফুচকা নিল-"ডেটিং আছে,বুঝেছিস,তাড়াতাড়ি খা।বাস আসছে আরেকটা "-বলে আবার তাড়া দিল।

তামান্না চতুর্থ ফুচকাটি চোখ বন্ধ করে মুখে চালান করে দিল।

আইরিন আরো একটা নিল।প্লেট ফাঁকা।
"আরেক প্লেট দেন...ঝাল কমিয়ে এবার"

এবার বিস্ফারিত চোখ আইরিনের।এক হাত কোমরে-"আবার?উফ,নিজে তো প্রেম করে না।প্রেমের মর্মও বুঝেনা।আমার অনেক লেইট হয়ে যাবে রে"

দ্বিতীয় প্লেট হাতে নিয়ে এসে তামান্না এগিয়ে দিল আইরিনের দিক-"করি তো"
"কী?"
"প্রেম"
"মানে?"-আইরিন বিস্মিত।
"এই যে,ফুচকার সাথে!"

পরের বাসটিও চলে গেল।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×