কেরোসিন দিয়ে পুড়িয়ে মারা হলো পিংকিকে
প্রেমে সাড়া না পেয়ে বখাটের দেওয়া আগুন নিয়ে পুকুরে ঝাঁপ দিয়েও বাঁচতে পারল না স্কুলছাত্রী পিংকি। জানা যায়, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের কোনাভাওয়াল গ্রামের আলফাতুল ভূঁইয়ার কন্যা পুরুড়া হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী পিংকি আক্তারকে (১৫) একই গ্রামের আঃ গফুর ওরফে জারু মিয়ার পুত্র তবারক (২৫) দীর্ঘদিন ধরে একতরফা প্রেম নিবেদনে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন অশালীন কথাবার্তা বলত। এক পর্যায়ে পিংকি সরাসরি তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। পিংকি বিষয়টি তবারকের মা-বাবাকেও জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তবারক পিংকিকে গালাগাল করে এবং পিংকিদের ঘরের চালে ঢিল ছোড়ে। প্রেমে সাড়া না দেওয়ায় বখাটে তবারক অবশেষে গত সোমবার (৫ এপ্রিল) পিংকির বাড়িতে যায়। এ সময় পিংকি বাড়িতে একা ছিল। তবারক তাকে গালাগাল করতে থাকে। এক পর্যায়ে ঘরের জ্বলন্ত কুপি থেকে পিংকির মাথায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পিংকি বাঁচার জন্য দৌড়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে এলাকাবাসী মারাত্মক অগি্নদগ্ধ পিংকিকে উদ্ধার করে প্রথমে তাড়াইল হাসপাতালে পাঠায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৬ এপ্রিল পিংকি মারা যায়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত তার লাশ
বাড়িতে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গেছে। নিহত পিংকির বাবা সিলেটে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। গতকাল মঙ্গলবার বিকেলে পিংকির মা লতিফা আক্তার মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ৯টার দিকে আমার মেয়েকে ঘরে একা পেয়ে বখাটে তবারক হোসেন গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। মৃত্যুর আগেও পিংকি এ কথা আমাকে বলেছে। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তাড়াইল থানার ওসি সৈয়দ মান্নান আলী বখাটে তবারক পিংকিকে উত্ত্যক্ত করার ঘটনা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শনকালে আগুন লাগিয়ে দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সে আত্মহত্যা করেছে।
আমাদের মেডিকেল প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পিংকির বাবা-মায়ের আর্তচিৎকারে সেখানকার আকাশ-বাতাস অনেক ভারী হয়ে উঠছিল। বোনকে ফিরে পাওয়ার জন্য চিৎকার করে কাঁদছিলেন তৃতীয় শ্রেণীতে পড়ূয়া ছোট ভাই নাইম। একেবারে পিচ্চি বোনটির চোখেও পানি ঝরছিল।
পিংকির মা ফাতেমা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। মাঝে মধ্যেই তিনি বিলাপ করে বলছিলেন, হায় আল্লাহ! আমরা গরিব মানুষ বইলা তোমার কাছে তো বেশি কিছু চাই নাই। মাইয়্যাডারে শিক্ষিত করতে চাইছিলাম। কিন্তু আমার সেই শখ পূরণ হইল না। এক পাষণ্ড আমার মাইয়্যাডারে কাইড়া নিল। আমার মাইয়্যাডারে পুইড়া মারল। পিংকির বাবা জানান, মেয়েকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতাম। শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে হবে। ভালো ঘরের বউ হবে। লেখাপড়া করে অনেক বড় হবে। এক শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ের কথাও হয়েছিল। কিন্তু সব কিছুই তছনছ করে দিল বখাটে তবারক। আমরা ওর বিচার চাই।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।