somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিধ্বস্ত মাদাইনে নানা প্রত্ননিদর্শন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরাকের ঐতিহ্যবাহী শহর মাদাইন। প্রাচীন এই নগরীতে আছে গুরুত্বপূর্ণ অনেক প্রত্ননিদর্শন। কিন্তু ইরাকে মার্কিন সামরিক অভিযানের পর মাদাইন যেন পরিণত হয়েছে পরিত্যক্ত জনপদে। আজ থেকে দুই হাজার বছরেরও আগের কথা। তখনও খ্রিস্টের জন্ম হয়নি। তখনও অতটা উজ্জ্বল নয় বাকি দুনিয়ার ইতিহাস। সে সময় মাদাইন ছিল এক সমৃদ্ধ নগর। ছিল স্বর্ণোজ্জ্বল এক রাজধানী।
বর্তমান ইরাকের যুদ্ধবিধ্বস্ত মাদাইন শহরটি বাগদাদ থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। শ্রীহীন, ঐশ্বর্যহীন অবস্থায় দাঁড়িয়ে আছে এ শহর। অথচ একদিন মাদাইনই ছিল প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার বিরাট জনপদ। ছিল পারস্য সাম্রাজ্যের সাসানিড গোত্রের রাজধানী। এখানেই আছে ইতিহাসের গুরুত্বপূর্ণ ‘আর্চ অব এক্টেসিফন’। ধনুকের মতো বাঁকা খিলানওয়ালা এই প্রাসাদটি গুরুত্বপূর্ণ এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ১২২ ফুট চওড়া এবং ১৫৮ ফুট উঁচু এই খিলানটি আজও বিশ্বের সবচেয়ে বড় খিলান। এখানেই রয়েছে হজরত মুহম্মদ (স.)-এর অন্যতম সঙ্গী সালমান পাকের সমাধিস্থল।
টাইগ্রিস নদীর উত্তর-পূর্ব পাড়ে অবস্থিত ছোট্ট এ শহরটির সৌন্দর্য ও গৌরবকে নষ্ট করেছে ইরাক- ইরানের যুদ্ধ। তবুও যা বাকি ছিল, সেটুকুও একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে মার্কিন সামরিক অভিযান। এখনও মাদাইনে ধর্মীয় উগ্রপন্থী বিভিন্ন সংগঠনের কার্যক্রম আছে সন্দেহে সে এলাকায় চলে নিয়মিত সামরিক টহল। জাদুঘর থেকে লুট হয়েছে অসংখ্য প্রত্নসম্পদ। বাকি যা আছে, তারও নেই কোনো যত্নআত্তি।
বিশ্বের সবচেয়ে বড় খিলান আর্চ অব এক্টেসিফনকে আজও ইউনেস্কো স্বীকৃতি দেয়নি বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে। আর এটিকে বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দেয়ার জন্য ইউনেস্কোর কাছে এখনও আবেদন করেনি সেদেশের সরকার।
থমথমে মাদাইনে এখন আর নেই পর্যটকের কলরব। নেই পর্যটনকে ঘিরে বাণিজ্যিক প্রসার। মাদাইন যেন আজ এক ভূতুড়ে নগর; পরিত্যক্ত জনপদ। সূত্র : ডিডব্লিউ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×