somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুনামগঞ্জের ‘বাংলাভাই’ এর ব্যাপারে তদন্ত চলছে

২৪ শে মে, ২০০৮ ভোর ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বৃহস্পতিবার “সুনামগঞ্জের গ্রামে নতুন এক ‘বাংলাভাই’” শীর্ষক সংবাদ সমকালে এবং এ সংক্রান্ত সংবাদ আরো কয়েকটি দৈনিকে প্রকাশিত হওয়ার পর শুক্রবার জেলা প্রশাসনের কর্মকর্তা, যৌথবাহিনীর কর্মকর্তা, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সৈয়দপুরে গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করেছেন। এদিকে সৈয়দপুরে একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার দিনে এবং রাতে তাহরিকুল উলামার সদস্যরা ঘরে ঘরে গিয়ে তাদের বিরুদ্ধে কথা না বলতে গ্রামবাসীকে সতর্ক করে দিয়েছে।

শুত্রক্রবার সকালেও সৈয়দপুর বাজার ও গ্রামের পয়েন্টে পয়েন্টে তাহরিকুল উলামার সদস্যরা উপস্থিত থেকে নজরদারিতে রেখেছে গ্রামের প্রগতিশীল সমাজকর্মী ও যুব-তরুণদের।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এমডি আলামিন যৌথবাহিনীর মেজর মুসতাফিজ, র‌্যাব-৯-এর ক্যাপ্টেন আলামিন পৃথকভাবে গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করেছেন।

জিজ্ঞাসাবাদের সময় সচরাচর যারা তাহরিকুল উলামার আইনবিরুদ্ধ উন্মত্ততার বিরুদ্ধাচরণ করে থাকেন তাদের কেউই উপস্থিত ছিলেন না বলে একাধিক গ্রামবাসী জানিয়েছেন। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের প্রায় সবাই তাহরিকুল উলামার সমর্থক।

এমনকি গত ৮ মে ‘ধর্মদ্রোহী ও মুরতাদ’ ঘোষণা করে কলেমা পড়িয়ে নতুন করে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছিল যাকে সেই অধ্যক্ষ সৈয়দ আবুল আহমদও শুত্রক্রবার উপস্টি’ত ছিলেন না। তার পক্ষে তার বড় ভাই যিনি কথা বলেছেন (সৈয়দ আবুল কালাম) তিনিও তাহরিকুল উলামার সমর্থক এবং স্থানীয় চারদলীয় জোটের নেতা। অতিরিক্ত জেলা প্রশাসক এমডি আলামিন শুত্রক্রবার বিকেল ৫টায় সমকালকে জানান, তিনিসহ একাধিক সংস্থার কর্মকর্তারা শুত্রক্রবার সৈয়দপুরে গিয়ে গত কয়েক দিন ধরে পত্রপত্রিকায় ছাপা হওয়া সংবাদের সত্যাসত্য যাচাই করতে কথা বলেছেন। পত্রিকায় অভিযোগের ব্যাখ্যাও অনেকে অনেকভাবে দিয়েছেন। তিনি দ্র“তই এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন। তিনি জানান, তদন্ত এখনো শেষ হয়নি।

অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমেদ ও তার ভাই তাহরিকুল উলামার সভাপতি মুফতি নোমান আহমদকে শুত্রক্রবার সৈয়দপুরে দেখা যায়নি।

আজকের বিবিসি পরিক্রমা এর রিপোর্ট শুনুন এখান থেকে Click This Link

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৮ ভোর ৬:০৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×