somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“জেনে নিন আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা”

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই রোগটা সমন্ধে লিখছি কারণ আমরা অনেক সময় ই এমন কিছু সমস্যার সম্মুখীন হই যে বুঝতে পারিনা যে সমস্যা টা কেন হচ্ছে। ভালো মত টেস্ট করে জানা যায় যে এটা আসলে থাইরয়েড এর সমস্যা। তাই থাইরয়েড এর সমস্যার লক্ষন গুলো আপনাদের কাছে তুলে ধরে চাই, যাতে আপনারা নিজের সাথে মিলিয়ে নিতে পারেন।

থাইরয়েড হল আমাদের গলায় অবস্থিত ছোট্ট একটি গ্রন্থি। এই গ্রন্থি থাইরয়েড হরমোন তৈরীর জন্য দায়ী। প্রথমে ব্রেনের হাইপোথালামাস থেকে TRH নামে একটি হরমোন তৈরী হয়। TRH তারপর পিটুইটারি নামের অন্য একটি গ্রন্থি কে উদ্দিপীত করলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH নামে একটি হরমোন তৈরী হয়। এই হরমোন আবার থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করলে, খাবার থেকে প্রাপ্ত আয়োডিন কে ব্যবহার করে থাইরয়েড হরমোন তৈরী হয়। থাইরয়েড হরমোন দুই প্রকার-T3(০.১%) এবং T4(৯৯.৯%), এই হরমোন দুটি আমাদের শরীরের অনেক গুরত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনে ভূমিকা রাখে। হাইপোথালামাস, পিটুইটারি ও থাইরয়েড গ্রন্থি এই তিনটার যে কোন একটাতে সমস্যা থাকলেই, শরীরে থাইরয়েড হরমোন এর পরিমাণে বেশকম হয়ে যাবে। তাছাড়া আয়োডিন এর অভাব হলেও, থাইরয়েড হরমোনের পরিমান কমে যাবে। যদি শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায় তবে তাকে বলে “হাইপোথাইরয়েডিসম” আর যদি বেড়ে যায়, তাকে বলে “হাইপারথাইরয়েডিসম”।

হাইপারথাইরয়েডিসম এর লক্ষন সমূহঃ
১) অতিরিক্ত ঘাম হওয়া
২) গরম সহ্য করতে না পারা
৩) হাত পা হালকা কাপা
৪) নার্ভাসনেস
৫) মেজাজ খিটখিটে হয়ে যাওয়া
৫) হার্টবিট বেড়ে যাওয়া
৬) হঠাত করে ওজন কমে যাওয়া
৭) অনেক খেয়েও ওজন বাড়াতে না পারা
8) অল্পতেই ক্লান্ত হয়ে পরা
৫) কাজে মনোযোগের অভাব
৬) মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব
৭) ঋতুস্রাবের পরিমাণ কমে যাওয়া
8) ঘুম কম হওয়া
৫) বড় বড় কোটর থেকে বের হয়ে আসা চোখ

যদিও এই সমস্যাগুলো সেইরকম ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবেনা। কিন্তু কারো যদি চিকিতসাবিহীন অবস্থায় অনেকদিন হাইপারথাইরয়েডিসম থাকে, তাহলে “থাইরয়েড স্ট্রম” হতে পারে। তবে এটি খুব কমন কোন ঘটনা নয় এবং সাধারণত বৃদ্ধ বয়সে হয়। “থাইরয়েড স্ট্রম” বলতে বুঝায় হঠায় করে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরী হতে যাওয়া। এর ফলে প্রচন্ড জ্বর, মাথা কাজ না করা, পেটে ব্যাথা, উচ্চরক্তচাপ, হার্ট বিট অত্যন্ত বেড়ে যাওয়া এবং হার্ট ফেইলিওর হয়। তাদক্ষনিক চিকিতসা না করলে “থাইরয়েড স্ট্রম” জীবন ঘাতি হতে পারে। সাধারণত ইনফেকশন ও স্ট্রেস হাইপারথাইরয়েডিসমের রোগীর মধ্যে “থাইরয়েড স্ট্রম” তৈরী করে।

হাইপোথাইরয়েডিসম এর লক্ষন সমূহঃ
১) দুর্বলতা
২) স্মৃতিশক্তি কমে যাওয়া
৩) ঠান্ডা সহ্য করতে না পারা
৪) কোষ্ট্যকাঠিন্য
৫) বিবর্ন ও শুস্ক ত্বক
৬) পেশি এবং জয়েন্ট গুলো তে জড়তা বা ব্যাথা অনুভব করা
৭) মহিলাদের বেশি পরিমানে অথবা বেশি সময় ধরে ঋতুস্রাব
8) ডিপ্রেশন
৯) চিকন এবং ফাটা চুল অথবা ফাটা নখ
১০) চলাফেরায় মন্থর গতি
১১) হঠাত ওজন বেড়ে যাওয়া
১২) খুব কম খেয়েও ওজন কমাতে না পারা
১৩) চুল পরা
১৪) বারন্ত ছেলেমেয়েদের ধীর উচ্চতা বৃদ্ধি এবং ধীর সেক্সুয়াল ডেভেলপমেন্ট

হাইপারথাইরয়েডিসম এর মতই এই লক্ষন গুলো আপনাকে অতটা বিরক্ত করবেনা। কিন্তু অনেকদিন চিকিতসাবিহীন থাকলে আপনার “মিক্সএডেমা কোমা (Myxedema coma)” হতে পারে। মিক্সএডেমা কোমা বলতে বুঝায়ে শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ হঠাত অতিরিক্ত কমে যাওয়া, এর ফলে আপনার ব্রেইন ঠিকমতো কাজ করবে না।। ইনফেকশন, অসুস্থতা, ঠান্ডা আবহাওয়া এবং কিছু ওষুধ এই কোমা তৈরী করতে শরীর কে উজ্জিবীত করে এবং সাধারণত বৃদ্ধ বয়সে হয়। হাইপারথাইরয়েডিসম ফলে হওয়া “থাইরয়েড স্ট্রোম” এর মতই এই “মিক্সএডেমা কোমা” ও অতটা কমন না কিন্তু জীবনঘাতি।

তাছাড়া হাইপারথাইরয়েডিসম এবং হাইপোরথাইরয়েডিসম দুটোর কারণেই কারণে থাইরয়েড গ্রন্থি আকারে অনেক বড় হয়ে যায়। একে বলা হয় গলগন্ড। গলগন্ড হলে শ্বাসে সমস্যা হয়, খাদ্য গ্রহনে সমস্যা হয়, ব্যথা এমনকি ক্যন্সার ও হতে পারে।

সুতরাং আপনার লক্ষনগুলো যদি “হাইপারথাইরয়েডিসম” অথবা “হাইপোথাইরয়েডিসম” সাথে মিলে যায়, একজন এন্ডোক্রাইনোলজিস্ট এর সাথে দেখা করুন। রক্তপরীক্ষার মাধ্যমে আপনার রক্তে TSH, T3 এবংT4 এর পরিমাণ নির্ণয় করলেই বোঝা যাবে যে আপনার থাইরয়েড এর সমস্যা আছে কিনা। যদিও থাইরয়েড এর সমস্যা যাতে না হয়, তা আগে থেকে প্রতিরোধের উপায় নেই (যদি না আয়োডিন এর অভাবে থাইরয়েড এর রোগ হয়ে থাকে), কিন্তু যদি রোগ হয়ে যায়, তাহলে দীর্ঘমেয়াদি হলেও তার চিকিতসা আছে। সুতরাং ভয়ের কিছু নেই, শুধু প্রয়োজন সচেতনতার। পোস্টটি শেয়ার করুন যাতে, সবাই ই তাদের থাইরয়েড এর সমস্যা আছে কিনা সে ব্যাপারে সচেতন হতে পারে এবং বাসার কোন বৃদ্ধ মুরুব্বির থাইরয়েড এর সমস্যা থাকলে সে “থাইরয়েড স্ট্রম” বা"“মিক্সএডেমা কোমা" তে আক্রান্ত হলে বুঝতে পারে।

(সংগৃহীত)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×