পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন ল্যাডিং স্টেশনের নির্মাণকাজ শুরু করেছে সরকার। এ কাজ সম্পন্ন হলে বিরামহীন তথ্যপ্রযুক্তিতে যুক্ত হবে বাংলাদেশ। ২০১৬ সাল নাগাদ বাংলাদেশ যুক্ত হবে নিরবচ্ছিন্ন তথ্যপ্রযুক্তিতে। এ ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সঙ্গে সরাসরি তথ্যপ্রযুক্তিতে যুক্ত হবে দেশ। প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগরের গ্রাউন্ড লোকেশন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটা সংলগ্ন গোড়াআমখোলা পাড়ায়। বর্তমানে বাংলাদেশ কক্সবাজারে অবস্থিত একটি মাত্র সাবমেরিন কেবলে যুক্ত আছে। কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সংস্কার বা মেরামতের জন্য দেশ অনেক সময় তথ্যপ্রযুক্তির সেবা থেকে বঞ্চিত হয়। এমন সমস্যা সমাধানের জন্য তৈরি হচ্ছে দ্বিতীয় সাবমেরিন ল্যাডিং স্টেশন। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়ছে ৬৬৮ কোটি টাকা। ভরাট করা হয়েছে প্রকল্প এলাকা, তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর। স্টেশনকে ঘিরে তিন শতাধিক পরিবার আসছে পল্লী বিদ্যুতের সংযোগের আওতায়। মূল ভবনের কাজ শেষ হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে। সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণে দেশি-বিদেশি একাধিক প্রতিষ্ঠান কাজ করছে। এ ছাড়া নির্মাণকাজ ঘিরে এখন স্থানীয় খেটে খাওয়া মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কর্মব্যস্ততা। এ প্রকল্পে এখন প্রায় ২০০ শ্রমিক কর্মরত আছেন, যারা বছরের একটা সময় কাজের সন্ধানে রাজধানীসহ বিভিন্ন শহরে অবস্থান করতেন। নিজ এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হওয়ায় তাদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনার। সরকারের এমন প্রকল্পে যেমন বিরামহীন তথ্যপ্রযুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ তেমনি নতুন কর্মসংস্থানের তৈরিতে উদ্দীপনার সৃষ্টি হয়েছে খেটে খাওয়া মানুষের।
দ্বিতীয় সাবমেরিন ল্যাডিং স্টেশনের নির্মাণে বিরামহীন তথ্য প্রযুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।