বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে প্রচার-অপপ্রচার !
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েক দিন ধরে খেয়াল করছি, অনেকেই ফেসবুক ওয়ালে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করাকে আত্নঘাতী বলে অভিহিত করছেন। এর সুফল কুফল তুলে ধরেছেন মন গড়া ভাবে। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগছে। কোন ব্যাপারে বলার আগে সঠিক ভাবে জেনে নেয়া উচিত বলে আমি মনে করি। আমি সঠিক ভাবে জেনেই বলছি এটা আত্নঘাতি বা ভয়ংকর কিছু নয়। জাতীয় পরিচয় পত্রে (NID) যে আঙুলের ছাপ দেয়া হয়েছে সেই ছাপের সাথেই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকারীর আঙুলের ছাপ কেবলমাত্র মিলিয়ে দেখা হচ্ছে। আর জাতীয় পরিচয় পত্রে দেওয়া সেই আঙুলের ছাপটি মিললেই একটি সবুজ কালির টিক চিহ্ন দিয়ে সিমটি নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে এবং নিবন্ধনকারীর নামে সিমটি নিবন্ধিত হয়ে যাচ্ছে। এখানে মোবাইল অপারেটর গুলোর কাছে কোন ব্যক্তির দেওয়া আঙুলের ছাপগুলো জমা হচ্ছে না এবং তাদের কাছে এই ছাপগুলো জমা রাখার কোন প্রযুক্তিও নাই। তবে হ্যাঁ, সিম নিবন্ধন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে, আপনার ফোন নম্বর এর পাশে টিক চিহৃটি দেয়া হল নাকি অন্য কোন নম্বরে। এটাও হতে পারে যে আপনার আইডির দেয়া আঙুলের ছাপ এবং আপনার আঙুলের ছাপ নিয়ে কোন নিবন্ধন কর্মী অন্য কতকগুলো সিম নিবন্ধন করতে পারেন। যেগুলো পরবর্তীতে অন্যদের কাছে বিক্রি করা হবে। এক্ষত্রে ঐ সিম ব্যবহার করে কোন ক্রাইম করা হলে সে দায়ভার আপনাকে বহন করতে হবে। মোটকথা, সচেতনতার সাথে সিম নিবন্ধন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতি এতে কোন প্রভাব ফেলবে না। দেশ ও জনগণের স্বার্থে আপনি নিজে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধন করুন, অপরকেও এব্যাপারে উৎসাহিত করুন।

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়...
...বাকিটুকু পড়ুনযে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯

"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে...
...বাকিটুকু পড়ুন