বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্বের নজর কেড়েছে
১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতার ৪৫ বছরে বাঙালি জাতি কতটা এগিয়েছে তা নিয়ে সবাই মূল্যায়ন করছে। খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের মানুষ ছিল পাকিস্তানিদের চেয়ে পিছিয়ে। মুক্তিযুদ্ধে জয়ী হলেও বাংলাদেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে দেখা দেয় সংশয়। কিন্তু রূপকথার ফিনিক্স পাখির মতো বাঙালিরা ভস্মীভূত ছাই থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে। ৪৫ বছরের ব্যবধানে পাকিস্তান যখন ব্যর্থ রাষ্ট্র হিসেবে মূল্যায়িত হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ তখন সম্ভাবনার নাম। ৪৫ বছরের ব্যবধানে বাংলাদেশের খাদ্য উৎপাদন ৯৬ লাখ টন থেকে ৩ কোটি ৬০ লাখ টনে পৌঁছেছে। ক্ষুধা নিরসনে বাংলাদেশের অর্জন সার্ক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ পাকিস্তান ও ভারতের চেয়েও ভালো। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৩৯ বছর। সে গড় আয়ু ৬৯ বছরে পৌঁছেছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সকল রের্কড ছাড়িয়েছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হারও অনেক দেশের তুলনাই বেশি। চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের রেমিট্যান্স আয়ও খুবই শক্তিশালী। এ অর্জন সম্ভব হয়েছে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ আর স্বাধীনতার সপক্ষ শক্তির দেশ শাসনের সাফল্যের কারণে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন