somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের গৃহিত সিদ্ধান্তে কৃষকের মনে স্বস্তির নিশ্বাস

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারা দেশে চলতি বোরো মৌসুমের ধান ঘরে তোলার উৎসব প্রায় শেষ পর্যায়ে। শেষ হয়েছে ৬৪ শতাংশ জমির ধান। কিছু কিছু অঞ্চলে কাটা হলেও হাওড়ে শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগেই। বোরো কাটা শেষ না হলেও গত বছরের তুলনায় ১ লাখ ৭৭ হাজার ৫৩২ মেট্রিক টন ধান বেশি উৎপন্ন হয়েছে। সব ধান ঘরে তোলার আগেই উৎপাদন ক্ষেত্রে গত বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন বাম্পার ফলনের নতুন রেকর্ড দেখার অপেক্ষায় বাংলাদেশ! মৌসুমের শেষ সময়ে ফসল ঘরে তুলতে কৃষকের ব্যস্ততা কিছুটা কমেছে। অল্প ক’দিন আগে দম ফেলার ফুসরত না থাকলেও এখন খোশগল্পে জমে উঠছেন তারা। কাঠফাটা রোদ উপেক্ষা করে চলমান উৎসবে লেগেছে শেষ সময়ের হাওয়া। দ্রুততম সময়ে চলছে ধান কর্তন ও মাড়াই। মৌসুমের শুরুতে ধানের উপযুক্ত দাম পাচ্ছিল না কৃষক তবে চাল আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করায় ধানের দাম বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। শুল্ক আরোপ করায় চালের আমদানি কমবে। ফলে দেশীয় বাজারে চালের দাম বাড়বে। চালের দাম ও ধানের দাম একই সূত্রে গাঁথা। সরকার গৃহীত শুল্ক আরোপ সম্পর্কিত নতুন এ সিদ্ধান্তের কারণে বাজারে ধানের দাম বাড়বে, উপকৃত হবেন কৃষক। ধানের দাম বাড়তে পারে এমন আভাসে কৃষক ফেলছেন স্বস্তির নিশ্বাস। ইতোমধ্যে মাঠ পর্যায়ে ধানের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। তাছাড়া সরকার কৃষকদের ন্যায্যতার কথা বিবেচনা করে ৭ লাখ মেট্রিক টন ধান এরং ৬ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে । সরকারের পক্ষ থেকে ২৩ টাকা দরে ধান এবং ৩২ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৫ মে থেকে শুরু হয়ে সংগ্রহ চলবে ৩১ আগস্ট ২০১৬ পর্যন্ত। গত বছর ৩২ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন চাল এবং ২২ টাকা দরে ১ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করে সরকার।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×