তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির নানা খবরা খবর, বিশ্লেষণ, অভিমত পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে গতকাল ২ জুন শনিবার বাজারে এসেছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক নতুন মাসিক ম্যাগাজিন মাসিক ওয়ার্ল্ড আইটি। ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রকাশিত ম্যাগাজিনটি সম্পাদনা করছেন মো. সোহরাব হোসেন শুভ। নতুন আইটি ম্যাগাজিনের আত্মপ্রকাশ উপলক্ষে গতকাল ২ জুন শনিবার রাজধানীর সেগুন বাগিচায় একটি রেঁস্তোরায় আয়োজন করা হয় প্রকাশনা উৎসবের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গোলাপ মুনীর, বার্তা২৪ডটনেটের সম্পাদক সরদার ফরিদ আহমদ, আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি কাউছার উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাসিক ওয়ার্ল্ড আইটির সম্পাদক মো. সোহরাব হোসেন শুভ।
প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে তথ্যপ্রযুক্তিকে অবশ্যই তৃণমূলে নিয়ে যেতে হবে। ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং নতুন এই ম্যাগাজিনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, সবার প্রচেষ্টাতেই বাংলাদেশ এগিয়ে যাবে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেনো, উন্নয়নের জন্যে তাদের অবশ্যই তথ্যপ্রযুক্তির দিকে দৃষ্টি দিতে হবে।
সম্পাদক সোহরাব হোসেন বলেন, তৃণমূলে তথ্যপ্রযুক্তির বার্তা পৌঁছে দেয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সেখান থেকে আমরা পিছপা হবো না। আমরা পৌঁছে যাবো একেবারে গ্রাম পর্যায়ে।
অন্য বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিকে তৃনমূলে নিয়ে যাওয়া সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এ কাজটি যথাযথভাবে করতে পারলেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। কেবল শহর কেন্দ্রিক না থেকে তথ্যপ্রযুক্তি সেবা ছড়িয়ে দিতে হবে সারা দেশে।
অনুষ্ঠানে অন্যান্যের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, সাংবাদিক এবং বিশিষ্টজনরা মধ্যে উপস্থিত ছিলেন।
তৃণমুলে তথ্যপ্রযুক্তির খবর পৌঁছে দিতে মাসিক ওয়ার্ল্ড আইটি বাজারে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।