somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘোড়ার খুরের শব্দে যখন লক্ষ্মণ সেন পালায়, তখনতো বখতিয়ারকেই স্বাগত জানাতে হয়!

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Shabag‘কোটা বাতিলের আন্দোলনে যদি জামাত-শিবির অনুপ্রবেশ করে থাকে, এর জন্যও মুক্তিযুদ্ধ-ব্যবসায়ী দল আওয়ামী লীগ দায়ী।’
বখতিয়ার খলজির সহযোদ্ধা যে ১৭ সেপাই বাংলা জয় করেছেন, এদের মধ্য থেকে ২ জনের নাম বলুন। ভাইভায় আমাকে এই প্রশ্ন করলেন পিএসসির মেম্বার মাহফুজুর রহমান। উত্তর জানা নেই। তখন, পাশের প্রশ্নকর্তাকে মাহফুজ বললেন, দেখছেন, এই প্রশ্নের উত্তর জানে না, ছেলে আবার ফরেন অ্যাফেয়ার্স চায়। ওই দুই যোদ্ধার নাম আমি এখনও জানি না। সম্ভবত ইতিহাসও জানে না। আর এটাও বুঝতে পারছি না, মুসলিম সাম্রাজ্যবাদের দুই সৈনিকের নাম জানার সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্পর্ক কি?
যাক, ওয়ান ইলেভেন দুর্নীতিবাজ মাহফুজরে ভালোই সাইজ করছে। আর পিএসসির কোটা জটিলতা সাইজ করছে আমারে। ২১তম বিসিএসের ভাইভা ফেল করার পর থেকেই শাহবাগ বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা শুরু করি। ২২, ২৪ বা ২৭-এর ভাইভা পর্যন্ত দৌড়ানোর পরও অফিসার হইতে পারি নাই। আওয়ামী লীগের ঠিকাদার এক পিএসসি মেম্বারের ছেলেকে দেখলাম ফেন্সিডিল জটিলতায় ১২ বছর স্টাডি ব্রেকের পরও বিএনপির আমলে ম্যাজিস্ট্রেট হইসে!
আজ ৩৪তম বিসিএসের পোলাপানের জন্য মায়া লাগতাছে। ওরাও দেখি শাহবাগে জটালা পাকাইসে!
বখতিয়ার খলজির পেছনের মূল বাহিনীটা শাহবাগ ঘিরে ফেলেছে। বখতিয়ারের মূলবাহিনীই এখন বাংলাদেশের বাস্তবতা। যে শাহবাগে পুনর্জন্ম দিয়েছিল মুক্তিযুদ্ধ, আজ সেখানেই মুক্তিযুদ্ধ কোটার প্রতিবাদ। সমর্থন জানালাম। কোটায় এসএম হলের ক্যাডার হয়ে গেছে পুলিশ; বুয়েট পরিত্যাক্ত ডাইলখোর হয়ে গেছে ম্যাজিস্ট্রেট।
২৪তম বিসিএসের ভাইভায় পিএসসি মেম্বার সাহেব প্রশ্ন করলেন, আজকের কাগজে চাকরি করো, ওটাতো আওয়ামী লীগের পত্রিকা; তুমি ছাত্রলীগ! বললাম, সম্পাদক কাজী শাহেদ আহমেদতো চশমা মার্কায় ইলেকশন করছে, সেতো আর আওয়ামী লীগে নাই। আমার ছাত্রলীগ হওয়ার প্রশ্নই ওঠে না। আমার দিকে কটমট করে তাকিয়ে তিনি বললেন, বঙ্গবন্ধুর চশমা নিয়ে ইলেকশন করেছেন কাজী শাহেদ। ছাত্রলীগের ছেলেপেলে ঢুকতে দেয়া যাবে না। পাশের জনকে বিড়বিড় করে বললেন তিনি। এবার আমি বললাম, আমি ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করি; খোদার কসম, ওই পাতায় খালেদা-হাসিনার নিউজ ছাপা হয় না।
.....................
মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে বাপের কিছু কাগজপত্র নিয়ে মুক্তিযোদ্ধা সংসদে গেলাম। শুনলাম, ৩০ হাজার টাকা লাগবে। বাপরে কইলাম,৩০ হাজার টাকা দিয়া সার্টিফিকেটটা নিলে চাকরির সময় লাখ টাকার ঘুষ দেয়া লাগবে না। বাপ রাইগা কইলেন, আমার যোগ্যতায় তোমার চাকরি করার দরকার নাই।
মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে এপ্রিলে, এখন জুলাই চলছে। যা পুড়েছে, তা বাতিল মাল; এ নিয়ে মায়াকান্না সাংস্কৃতিক দৈন্যতা ছাড়া আর কিছু নয়। চারুকলার মূর্তি পুড়িয়ে যদি কেউ মক্কা বিজয়ের ফ্লেভার নিতে চায়, তা ওই মায়াকান্নার চেয়েও বেশি হাস্যকর!
পুলিশের টিয়ারসেল থেকে বাঁচার জন্য আগুন জ্বালানোর দরকার ছিল, বিসিএস পরীক্ষার্থীরা তা-ই জ্বালিয়েছে। এর মধ্যে অন্য কোনও মাত্রা যোগ করাটাও একটা ষড়যন্ত্র।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×