যারা এখন ও শাহবাগ মোড়ে যাননি, তাদের কে বলছি সম্ভব হলে আজকে যাবেন, কালকে যাবেন, পরশু যাবেন, যতদিন আন্দোলন চলবে সবদিন যাবেন, আমরা সাধারন মানুষরা যদি একাত্ত না হই, তাহলে সব উদ্যোগ ভেস্তে যাবে। এই আন্দোলন এর ফসল জনগন ছাড়া কারো ঘরে নিতে দেয়া যাবে না।
এ আন্দোলন শুধু মাত্র যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য, এ আন্দোলন ধর্ম বেচে রাজনীতি বন্ধের জন্য।
যতদিন পর্যন্ত না এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হবে ততদিন পর্যন্ত সকল দেশপ্রেমিক ভাই ও বোনদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
গর্জে উঠুক তারুণ্য ! গর্জে উঠুক সকল দেশপ্রেমিক জনগন !!!
বিচার হবেই......দেশ বদলাবেই...এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে......দাবী মোদের একটাই রাজাকারের ফাঁসি চাই
তুমি কে আমি কে বাঙ্গালী,বাঙ্গালী..............।
তোমার আমার ঠিকানা......শাহবাগ এর মোহনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




