বিধাতার লীলা বোঝা বড় দায়,
তাকে চিনতে সাধ্য আছে কার।
বিধাতার যে আছে কত শত রুপ,
কখনও আসে পুরুষ রুপে, কখনও বা নারী রুপে।
নারী রুপে আসে যখন মা বলে ডাকি তখন,
মহামায়া নাম ধরে ডাকেন ভক্তগণ।
সেদিন প্রিয় মোরে বলে ছিল
ওগো প্রিয়া যদি কোনদিন বিয়ে না হয় তোমার আমার
এই সমাজ সংসারের কারণে,
ক্ষমা করো।
এও বলেছিল সে, ভালোবাসে আমাকে।
আজও কালো অমাবস্যা রাত্রী,
মহামায়ার কাছে আশা
যেন মিথ্যে না হয় তার আর আমার ভালবাসা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



