যদি তোমার হাতে একটু সময় থাকে,
তবে শেষ রাতে এসো।
সে সময় যেন আকাশে চাঁদ থাকে,
জোছনায় মৌ মৌ করে চারিদিক।
বিদ্যুৎ ছাড়া যেন দেখতে পাই তোমাকে,
যদি তোমার হাতে একটু সময় থাকে,
তবে কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় এসো।
যখন দেখবে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে,
তখন ভেবে নিয়ো
আমি তোমার অপেক্ষায় আছি।
আমি দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়,
তুমি যখন আসবে
দু'হাত বাড়িয়ে তোমার সাথে আলিঙ্গন করবো।
তুমি এক সময় আমাকে বলতে
আমার হাত দুটি ধরে বৃষ্টিতে ভেজার অনেক ইচ্ছে তোমার।
যদি তোমার হাতে একটু সময় থাকে
তবে আমার মৃত্যুর আগে একবার এসো।
বাকরুদ্ধ হয়ে তোমাকে ছুঁয়ে দেখতে পারি।
যদি তোমার হাতে সময় থাকে,
তবে আমার জীবনের বিদায় বেলায় এসো...।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৭ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



