somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিক্সথ ডাইমেনশন

১১ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গোখুর জেগে উঠেছে দ্বিতীয় চোখের তৃতীয় ভাঁজ খুলে
শূন্য গোলাপ পাতার উষ্ণ রঙে দু’চোখ রাঙিয়ে
এসেছি তোমার জন্য অরণ্য-নদী-মাঠ পার হয়ে আজ
সমুদ্র ডেকে আনে তার ভাঙা বুকের বিম্বিত জাহাজ
যেখানে দৃশ্যমান অদৃশ্য মনের কোণে পড়ে থাকা ছাই
ঝরে যাওয়া পাতায় কমলা রাত্রি হয়ে ফেরে ঝর্ণার লাটাই
গোখুরের চোখের পলক না পড়ে যায় নীল বেদনায়!

কোথাও শুকতারা দশ আঙ্গুলের ছন্দে সর্ষে রোদ হয়ে ডাকে
যখন সমুদ্র ছিলো রুহের রস নিয়ে বয়ে যাওয়া সেই মৌচাকে
অনেক দূর যেতে হবে বলে এখানে কে যেন দাঁড়ায় থেমে
পিঁপড়ের মতো মতো রঙ পেন্সিল ছুড়ে দিয়ে ফুরায় পশ্চিমে
সে কি নেমে আসবে? প্রিয়ার হিয়ায় খোলা আকাশ হাসে
ঘুম পাড়ানি গান শোনাবে সে জানালার পাশে বসে ত্রাসে
তবু সে কথা জানি বলা হবে না কখনো সন্ধ্যার সবুজে
সেই ঋণ অমলিন থাক এই ছিন্ন বুকে আরেক বুক খুঁজে।

হয়তো একদিন সত্য নদী হয়ে ডাকবো তোমাকে
যদিও অবক্ষয়ে ঐ নাক ছুঁয়ে আঁকব আরেক তোমাকে
নীল প্রজাপতির ঝাঁক কর্ণকুহর থেকে বেরিয়ে আসে
স্বাপ্নিক বরফের ফেনা হয়ে ওরা ডোবে ভক্ষিত কালো ঘাসে।

পৌরাণিক মাদকতা এক সয়ে গেছে তোমার সাদা রুমাল
পরম কাঠগোলাপের শেকড়ে ঝরছে তার ফুল আর ডাল
আমার বুকভাঙা চশমার ডাট থেকে লেবু ফুল ফোটে
অনেক ছায়া এসে আলোর সারি সারি চুলের পথে ছোটে
মনে পড়ে খেজুর পাতার মতো তোমার সে বিস্মিত চোখ
মাটির খণ্ডে খণ্ডে দেখছো এক অখণ্ড ডোরাকাটা জোঁক
তাদের প্রার্থনার দীর্ঘ স্তুপ জমা থাক ডুমুরের ডালে
একটি ভাঙা স্কেল দাঁড়িয়ে ছিল আমাদের ব্যথার আড়ালে।

লাল পাখিটি আরো লাল হয়ে রাঙায় সিমেন্টের বাতাস
চৈত্রের ঝাঁঝালো রোদ্রে ডিজেলের অক্ষরে লিখেছে নিঃশ্বাস
দু’একটি ভাঙা পেরেকের লাশ শোয়া আছে হলুদ ইটের বাকলে
পাতা ঝরা সাইকেলের ডানা ভেঙে মহিষের শিঙের গজলে
ভেজা মাঠে ভাঙা কাঁচ কুয়াশায় মোচড়ানো বাছুরের পাখায়
চতুষ্কোন নীল জলের ফোঁটাগুলো আঙ্গুরের চেহারায় হারায়
আমের পাতারা ঝরে যমুনার ঘাটে ফাঁটা ঠোঁটের মিনারে
সেখানে বৈঠার পাগলামী ছিল তোমার চায়ের কাপের কিনারে
কিংবা বকের সাদা মেঘ নুয়ে ছিল ভুট্টার ঝরা লেজের পায়ে
মোরগের মরা পাতা হলুদ ভেড়ার পাল পেঁয়াজের রসের গায়ে
হারিয়ে যাওয়া রক্তাক্ত বন্দুকে পোড়ে পেটহীন কালো বোতাম
ব্যাংকের সুদহীনহীন গামছায় ঘোরে নীল বরফের তিন খাম
সবখানে জাগতিক ও মহাজাগতিক দশ জন্মের জোয়ার
কিছুক্ষণ শুধু শব্দস্রোতে ভাসে গতকালের আবেগ ছোয়ার
গতমাসের তিন তারিখে রাত্রি হয়ে এসেছে শরতের কব্জির টান
দুর্বল রাতের পরে আসবে জানি সতেজ নতুন রাত্রির ঘ্রাণ
অর্থাৎ অর্থহীন এ জীবনের পরে আরেক জীবন প্রয়োজন
হয়তো ঠাঁই পাবে তাতে দুলতে থাকা প্রসন্ন বনের বিস্মরণ।




সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×