somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই হলো গণতন্ত্র

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরের বুকে নেমে এসেছে শতশত নয় হাজার হাজার সামরিক বিমান। অনেকগুলো বিমান উড়তে উড়তে এসে একটি শহরের উপরে আঘাত করল। সম্ভবত বিমানগুলো ধ্বংস হলো। শোনা গেল কয়েক হাজার মানুষ সাথে সাথে নিহত। আগুনের ফুলকি আমার গায়ে এসে লেগেছে। যদিও আমি ছিলাম পানিতে। নদীতে গোসল করছিলাম। চারিদিকে তাকিয়ে দেখি, সবার যেখানে ছোটাছুটি করার কথা, ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যাওয়ার কথা, কিন্তু কেউ ছোটাছুটি করছে না। সবাই হত বিহ্বল হয়ে গেছে। হতভম্ব হয়ে গেছে সাময়িক আঘাতের এই অভাবনীয় ঘটনা ঘটায়। একটি দল নির্বাচন ছাড়াই দেশ দখল করে ফেলেছে। তারা শহরের শহরে তাদের বিপ্লবী টি-শার্ট বিতরণ করছে। টি-শার্ট সবাইকেই পড়তে হবে। বাধ্যতামূল। আমিও পড়লাম। টি-শার্টের মধ্যে দলীয় স্লোগান লেখা আর কি। সবাইকে আরেকটি t-shirt সংগ্রহ করতে বলা হচ্ছে। আমি সংগ্রহ করার জন্য দোকান খুঁজছি, যে দোকানের কথা আমাকে বলা হয়েছে। সবাই কানাকানি করছে। বিরোধী দল মিছিল বের করেনি? না, আসলে কোন মিছিল বের হয়নি। আমি টি-শার্ট খুঁজতে খুঁজতে এলোমেলোভাবে একটি বিল্ডিং এর ‌এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলে আসি। খুবই জাঁকজমকপূর্ণ একটি ঘরের মধ্যে প্রবেশ করি। ‌ দরজা খোলা। একদিন গিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়া যায়। প্রথমে দরজা খুজে পাচ্ছিলাম না। চট করে একটি দরজার সামনে চলে এলাম। আমি দরজার সামনে যেতেই স্বয়ংক্রিয়ভাবে দরজাটি খুলে গেল। বাইরে নেমে এলাম। সেখানে তো এলাহী কাণ্ড। দেশের জাতীয় সংগীত বদলে গেছে। দলে দলে স্কুল কলেজের ছেলে মেয়েরা সে জাতীয় সংগীত গাইতে গাইতে লাইন ধরে চলছে। সেইসব লাইনের আগে আগে চলছে উক্ত দলের প্রধান প্রধান ব্যক্তিবর্গ। তারা হাত তুলে সবার ‌অভিবাদন গ্রহণ করছে। ফিসফিস করে অনেকে ধিক্কার জানাচ্ছে। প্রথমে মনে হচ্ছিল এটি ভারতীয় কোন হিন্দি ভাষার সংগীত। কিন্তু না এটি একটি বাংলা সংগীত। এটি দেশাত্মবোধক একটি গান।

আমি হয়তো ব্যাপারটা আকস্মিকতায় খুবই আহত হয়েছিলাম। তাই চারপাশে মানুষ অন্বেষণ করতে থাকি। মানুষের মতামত জানার আমার খুব ইচ্ছা। ‌ আমার দেখতে ইচ্ছে করছে তারা কিভাবে ব্যাপারটাতে রিএক্ট করেছে। ‌

মানুষ খুঁজে পেলাম। একটা বিশাল রুমে সবাই বিপ্লবী টি-শার্ট পরে বসে আছে। আমিও বসে আছি। দেখে মনে হচ্ছে তারা সবাই বিপ্লবের অংশ। কিন্তু না। তারাও আমার মত জোর করে টি-শার্ট পরেছে। কিছু সামরিক বাহিনীর বাঙ্গালি রুমে প্রবেশ করল। ‌ তারা বলল, একটি নির্দিষ্ট দল ক্ষমতা দখল করেছে। ‌ আপনাদের কোন আপত্তি আছে কিনা। সবাইকে একে একে প্রশ্ন করা হচ্ছিল। সবাই বলছিল আমাদের কোন আপত্তি নেই। আপত্তি থেকেই বা কি হবে! আমিও বললাম। কিন্তু তারা আমাকে কেমন যেন সন্দেহ করল। যেহেতু আমি কবি, তাই আমার বলার ভঙ্গিটা অন্যরকম ছিল। সৈনিক মহোদয় আমার হাতে একটু লাঠি দিলেন। বললেন মনে করুন সামনে জনৈক‌বিরোধী পার্টির নেতা হাত-পা বাঁধা অবস্থায় আছে। ‌ আপনি তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করুন। আমি আঘাত করতে উদ্যত হলাম। হয়তো আঘাত করলাম। হয়তোবা আঘাত করলাম না। তাতে কি এসে যায়। এটা কি আমার সত্যিকারের অবস্থা। এটাতো একটা পরিস্থিতি। সৈনিক মহোদয় রুম থেকে বেরিয়ে গেলেন। আমরা বাইরে এসে দেখলাম, শহরজুড়ে একজন বিরোধী দলের নেতার অশ্লীল সব ভার্চুয়াল ইমেজ গ্রাফিতির মত ছড়িয়ে দেওয়া হয়েছে। গ্রাফিতি তে তার অশ্লীল অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে। মুহূর্তে সেখানে একটা বিশাল এলাকা জুড়ে প্রজেকশন লাইট এসে পড়ল। দেখে মনে হচ্ছে সেটা বাস্তব। ‌ কিন্তু না সেগুলো ভার্চুয়াল প্রজেকশন লাইট। সেখানেও না বিপ্লবী স্লোগান লেখা। আমি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি।

হঠাৎ দেখি, কিছু লোক ওদের বিরুদ্ধে মিছিল শুরু করেছে। মিছিলে আর্মিরা তাদের লাঠিপেটা করছে। কেন তাদের লাঠিপেটা করছে? তাদের হাত তো বন্ধুক আছে, তবু গুলি করছে না কেন?
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×