আমার আধাঁরের আধারে অগণিত আধাঁর
বিলি করা যায় না, ভোগ করাও যায় না
বসে বসে মাটির হাড়িতে জমা থাকে
ঘন ঘন সব আধাঁর
বিতৃষ্ণার জীবনে একমুঠো আরো বিতৃষ্ণা ঢেলে
খুব সহজে পার হয় দিনগুলি
অনেক বিদগ্ধজন পরিণীতায় নির্বাসিত
এবং খুব ঠান্ডা দহনে তারা
নিঃশব্দের আর্তচিৎকার করে
ভিতরে পাক খেয়ে খেয়ে ঘুরে ঘুরে
অনুভূতিশূণ্য করে দেয় সব
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


