somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদৃশ্য রংগুলো

০৯ ই নভেম্বর, ২০১১ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব - ঘৃণা

আমি ঘৃণায় সরে রইলাম তার বাড়ানো হাত থেকে। আত্মমগ্ন আমি নিজের সাথে অন্য কোন গন্ধ মেধাতে প্রস্তুত নই। আমি চাই না অন্য কোন গন্ধ আমার সাথে মিশ্রিত হোক।

আমি তার বাড়ানো পা থেকেও দুরে রইলাম। কারণ আবর্জনার মত সে পা পচনশীল। আমি আবর্জনা ছুতে পারি। কারণ জড়বস্তু আবর্জনা কোন জৈবিক দূষন ঘটায় না আমার মনে। কিন্তু তার পা ছোয়া আমার পক্ষে অসম্ভব।

আমি সরে রইলাম তার চোখের দিকে তাকানো হতে। তার চোখের পল্লবী আমাকে অশুদ্ধ করে দেবে। আমি মুক্তি চাই এমনকি তার এক পলকের এক পশলা উজ্জ্বল চোখের আলো হতে।

আমি দুরে সরে থাকতে চাই। আমার প্রচন্ড বিতৃষ্ণা হয়। আমার বিতৃষ্ণা হয় তার সবকিছুর প্রতি। আমি ঘৃণা করি তার ঠোটের রং, চোখের কালো, খোপার ফুল অথবা শরীরের সুগন্ধি।

যখনুই আমি তার শরীরের সুগন্ধি পাই আমার প্রচন্ড বমি আসে, আমি দমবদ্ধ অনুভব করি।

তার সুরেলা কন্ঠস্বরের আমি অশূচি অনুভব করি। মনে হয় আমার ভিতর দিয়ে বয়ে গেল এক পশলা অশুদ্ধ কোন তরল।

তার উজ্জ্বল গাত্রবর্ণ আমাকে সবচেয়ে বেশী বিকর্ষিত করে। আমি ঘৃণা করি উজ্জ্বল গাত্রবর্ণ।

সৌন্দর্য মাত্রই ভয়ংকর। সৌন্দর্য মাত্রই সকল সংশয়ের আনাগোনা। আমি তার সৌন্দর্যকে ভয় কবি।

তার নির্ভুল পোশাকের বাধনে আমি অস্বস্তি বোধ করি। আমি আমার হাতদুটি শিকলে বেধে রাখলেও এত ভয়ংকর বোধ করব না যতটা না তার পোশাকের গাথুনী আকামে দূর্বল করে ফেলে।

আমি তার প্রতিটি পদক্ষেপের সাথে আমার মধ্যে প্রবল বিতৃষ্ণা অনুভব করি। তার হাতের বড় নখ, সেই নখের উপরে গোলাপী নেইলপালিশ আমার বমির উদ্রেক করে। তার পায়ের নখ আমার মুখে থুথু এনে দেয়। আমি ঘৃণাভরে একরাশ থুথু ফেলে পানি মুখে গড়গড়া করে মুখ পরিষ্কার করি।

তার কানের দুল দেখলে মনে হয় পৃথিবীর সকল সাজসজ্জা যদি এই মুহূর্তে বন্ধ করে দিতে পারতাম, আহা তাহলে কতই না ভাল হত!

আমি দমবন্ধ করে থাকি পৃথিবীর এক কোনায়, যেখানে আমি তার থেকে অনেক দুরে থাকতে পারি। আমি চোখবন্ধ করে থাকি, আমি মুখবন্ধ করে থাকি। আমি কানবন্ধ করে থাকি।

আমি চোখবন্ধ করে থাকি যাতে তার চোখের দিকে তাকাতে না হয়।

আমি কানবন্ধ করে থাকি যাতে তার পদশব্দ শুনতে না হয়।

আমি মুখবন্ধ করে থাকি যাতে বমি না করতে হয়।

আমি দমবন্ধ করে থাকি যাতে তার সুগন্ধী আমার মাথায় অসহ্য যন্ত্রণা সৃষ্টি না করে।

আমি নড়চড়া বন্ধ করে দেই, যাতে সে আমাকে কোনভাবেই সনাক্ত করতে না পারে।

আমি সম্পূর্ণ উপেক্ষার সাথে এক ঘন অন্ধকার রাতে কোন এক গুদামঘরে বসে বসে ঝিমুতে থাকি।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ২:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×