ভাবিনি এভাবে আমার কষ্টের সমাধি হবে। পন্ড হয়েছে হয়ত অনেক কিছুই। তার পরেও ভালো লাগছে। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে 'কষ্টগুলো আর নেই, মৃত মানুষের মত বেচে থাকা আর নয়, সদ্য ফোঁটা কোন কুড়ির মত নবজীবনে আজ নতুন করে চলার সাহস পেলাম' চারপাশে সবুজ ছিল, ঘাসগুলোর চাহনি ছিল নতুন চলার সবুজ পথ।
শেষ বিকেলের আবছা নীলে ভাবতে বেশ ভালোই লাগছে, আজ ভালবাসা র্পূণ হয়েছে। আয়োজনের কোন কমতি ছিলনা, চারদিকে পর্যাপ্ত আলো ছিল, মৃদু বাতাস ছিল, সুন্দর বিকেল ছিল, আর কি চাই শুধু একটু মিথ্যা ভালবাসার অভিনয় করার জন্য? জীবনের কতটুকু সময় পার হলে আমরা ভাবতে পারি প্রিয় মানুষের প্রতি আমাদের ভালবাসা কমে গেছে। হয়ত কেউ বলতে পারবে না। ভাবতেই ভাল লাগছে আজ আমি পেরেছি প্রিয় মানুষটির সেই ভালবাসা আজ মিথ্যা করে দিয়েছি। তাই আজকের এই আবছা নীলের শেষ বিকেল দারুন লাগছে। মনে হচ্ছে আবার বোধ হয় প্রিয় মানুষটির সেই ভালবাসা নতুনভাবে বুঝতে জানতে শিখবো। সব সময় একটা জিনিস ভাবি পৃথিবীর কোন জিনিসটা আছে যাকে ভালনাবেসে শুধুই অপলক ভাবে দেখে থাকা যায়। হয়ত সামান্য এই বয়সে তার কিছুই দেখিনি বা জানিওনা।
প্রতিটি মানুষের কাছে তার একান্ত প্রিয় মানুষটি বোধ করি সবচাইতে সুন্দর আর সুন্দরকে কে না ভালবাসতে চায়। হয়ত সবাই প্রিয় সুন্দরকে খুব সহজেই ভালবাসতে পারে । অপলক কোন সৌন্দর্ষ কে আমি ভালবাসতে চাই না। ভালবেসে সুন্দরতার অপমান করতে চাই না। হ্যা আজ আমার প্রিয় মানুষটি এসেছিল । তাই অনেক কিছুর আয়োজন ছিল। অনেকটা সময়ের জন্য সে এসেছিল। আজ অপলক ভাবে দেখার প্রবল ইচ্ছা থাকলেও কেন জানি পারিনি। শুধুই ভাবছিলাম আবার হয়ত অন্য কোন দিন। অনেক কথা হয়েছিল তার সাথে। নতুন জীবনের কথা , কেমন চলছে তার সংসার জীবন, কেমন চলছে তার দাম্পত্য জীবন। ভালোই লাগলো তার নতুন অতিথি আসার কথা শুনে।
হু কেমন জানি সবাই একটা সময় পেরিয়ে সব কিছুর মধ্যই সাফল্য পেয়ে যায়। ভালোই। কোন প্রিয় মানুষের এত সুখ দেখে ভালোই লাগে। নিজের ভেতরের কষ্টগুলো আর বাড়তে দিতে চাইনা। আছি আমিও বেশ । ভালোই আছি। যাবার বেলায় তার শেষ প্রশ্নের উওর খুজে বেড়াচ্ছি 'এখন ও কি পাগলামিটা আছে? প্রিয় ভালবাসার মানুষকে এখন ভালবাসতে শিখনি?'
হুমম জবাব পেয়েছি। এভাবে চলুক, না হয় আমি এভাবেই থাকবো, অপলক কোন প্রিয় সুন্দরকে খুজে খুজে বেড়াবো। কারন প্রিয় সুন্দরকে ভালবাসা বোধ করি ভাগ্য বিধাতা নির্ধারন করেন।
আলোচিত ব্লগ
গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত
আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?

বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন
সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান
সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল

সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন
নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন
“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”
এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন
=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।
বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।
যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।